Dhaka ০৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
উজবেকিস্তানকে হারিয়ে নকআউটের টিকিট নিশ্চিত করল কঙ্গো বেনাপোল স্থলবন্দরে পণ্য পাচার: আনসার সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে মামলা পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা দেশের স্বার্থে বিএনপি আপসহীন : রাশেদ খান বাধ্যতামূলক হচ্ছে ছবিসহ এনআইডি নবায়ন, ফি কত টাকা? বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ঐচ্ছিক অনুদানের তালিকায় দুই জায়গায় জামায়াত এমপির মেয়ের নাম ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না : সংসদে তথ্য প্রতিমন্ত্রী ‘নিজের পরিবারকে সময় দিন’ লিখে সুষমা রেজা জানালেন বিচ্ছেদের খবর

পাংশায় সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৪০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / 141

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রিফাতুল হক।

শনিবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে উপজেলা প্রশাসন এবং গণমাধ্যমকর্মীদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ইউএনও মোঃ রিফাতুল হক বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত সকল আইন ও বিধি-বিধান কঠোরভাবে প্রয়োগ করা হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কোনো ব্যক্তি বা পক্ষকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

তিনি আরও জানান, সময় ও জটিলতা এড়াতে এবার সাংবাদিকদের অনলাইনে আবেদনের মাধ্যমে পর্যবেক্ষক কার্ড সংগ্রহ করতে হবে। এক প্রশ্নের জবাবে ইউএনও বলেন, একটি ভোটগ্রহণ কক্ষে কোনো গণমাধ্যমকর্মী সর্বোচ্চ ১০ মিনিটের বেশি অবস্থান করতে পারবেন না। তবে গোপন কক্ষ ব্যতীত ভোটগ্রহণ কক্ষের ছবি ও ভিডিও ধারণ করা যাবে। প্রতিটি ভোটকেন্দ্রে ৩ থেকে ৫টি পর্যন্ত সিসি ক্যামেরা স্থাপন করা হবে বলেও তিনি জানান।

পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে সভায় উপস্থিত ছিলেন পাংশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নিউজ টোয়েন্টি ফোর টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি মিঠুন গোস্বামী, সহ-সাধারণ সম্পাদক অতুল সরকার, সহ-সভাপতি আবুল হাশেমসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

মতবিনিময় সভায় সাংবাদিকরা নির্বাচনকালীন দায়িত্ব পালনে বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৫:৪০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬