Dhaka ০৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী এক্সিলারেটের টার্মিনাল চালু: গ্যাসে কিছুটা স্বস্তি, বেড়েছে সরবরাহ ফিফা আশিয়ান কাপে খেলবে বাংলাদেশ ডাক্তার ভাই থেকে জনতার প্রতিনিধি, নওগাঁ-৪ আসনে ইকরামুল বারী টিপুর মানবিক ভূমিকা চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অনৈতিক সম্পর্কের কথা জানার পর গাড়িচালককে প্রলোভন দেখান গাজী নজরুল ব্যবসা-বাণিজ্যের পথে বাধা যত গভীরই হোক, তা দূর করা হবে: অর্থমন্ত্রী কলকাতায় অগ্নিকাণ্ড: একসঙ্গে দেশে ফিরল ৫ বাংলাদেশির মরদেহ সৌরবিদ্যুতের লক্ষ্যমাত্রা পূরণ হলে শিল্প খাতের সংকট কাটবে: বাণিজ্যমন্ত্রী ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খাঁন

দুদিন ব্যাপী সাহিত্য সম্মেলনে কবি-সাহিত্যিকদের মিলনমেলা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৪২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • / 205

মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ রাজবাড়ীর উদ্যোগে দুই দিনব্যাপী সাহিত্য সম্মেলন শুক্রবার শেষ হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সাহিত্য সম্মেলনে রাজবাড়ী, ফরিদপুর, কুষ্টিয়া, মেহেরপুর, মাগুরা, ঝিনাইদহ, মাদারীপুর, মানিকগঞ্জ  ঢাকা, পাবনা, রাজশাহী, রংপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে ৯০ জন কবি সাহিত্যিক এতে অংশ নেন। সাহিত্য সম্মেলন পরিণত হয় কবি-সাহিত্যিকদের মিলনমেলা।

শুক্রবার বিকেলে সাহিত্য ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় মোট ১০ জন ব্যক্তিকে মীর মশাররফ হোসেন পদক ও সম্মাননা দেওয়া হয়। মীর মশাররফ হোসেন পদকপ্রাপ্তরা হলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্ট্যালিন, লোকসঙ্গীত শিল্পী কাঙালিনী সুফিয়া, ঢাকা ইউনাইটেড হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিকিৎসক ডা. এনএএম মোমেনুজ্জামান, লেখক ও প্রাবন্ধিক ড. আবুল আহসান চৌধুরী। মীর মশাররফ হোসেন সম্মাননা পেয়েছেন কবি রোকসানা রহমান, আলোকচিত্র শিল্পী আব্দুল হালিম বিশ্বাস, কবি নিলয় বিশ্বাস, কবি মোল্লা মাজেদ, লিটলম্যাগ সাম্প্রতিক এর সম্পাদক আমিরুল বাশার এবং কবি তাহমিনা মুন্নী।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ-উল-হাসান। অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ রেজভী জামান, কবি ও কথা সাহিত্যিক রফিকুর রশিদ, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যাপক ডা. ইকবাল হোসেন, কবি স ম শামসুল আলম, বিশ্ব ভরা প্রাণ কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহান বশীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি সালাম তাসির।

বক্তারা বলেন, মানবিক রাষ্ট্র গঠনে সুস্থ সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। সাহিত্য-সংস্কৃতি ছাড়া জীবন চলেনা। সাহিত্য সংস্কৃতিই মানুষকে বাঁচিয়ে রাখে। সাহিত্যের পরিধি অনেক দূর পর্যন্ত বিস্তৃত। শিক্ষা সাহিত্য সংস্কৃতি ছাড়া কোনো মানুষই পরিপূর্ণ নয়। শিল্প সাহিত্য মানুষের আলো ছড়ায়। মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ সেই কাজটি করছে। মানুষের মনে কবিত্ব জাগিয়ে তুলছে। একটি কবিতা, একটি গান মানুষকে জাগিয়ে তুলতে পারে। যেভাবে মুক্তিযুদ্ধে গান মানুষকে জাগিয়ে তুলেছিল। সাহিত্য মানুষের মূল্যবোধ সুষ্টি করতে শেখায়।

অনুষ্ঠানে সাহিত্য সম্মেলন উপলক্ষে ইউসুফ বাশার আকাশের সম্পাদনায় প্রকাশিত কাব্যকথার অনুরণন ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। সম্মেলন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সকালে দেশের বিভিন্ন স্থান থেকে আসা কবিরা তাদের নিজ কণ্ঠে স্বরচিত কবিতা আবৃত্তি করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দুদিন ব্যাপী সাহিত্য সম্মেলনে কবি-সাহিত্যিকদের মিলনমেলা

প্রকাশের সময় : ০৮:৪২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫