Dhaka ০৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
‘সাহিত্য সংস্কৃতিই মানুষকে বাঁচিয়ে রাখে’

রাজবাড়ীতে ২ দিনব্যাপী সাহিত্য সম্মেলন শুরু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৫৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • / 181

রাজবাড়ী মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের উদ্যোগে দুই দিনব্যাপী সাহিত্য সম্মেলন বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুরু হয়েছে। বিকেল সাড়ে চারটায় সম্মেলনের শুভ উদ্বোধন করেন বাংলা একাডডেমি পুরস্কারপাপ্ত কবি ও সাহিত্যিক রফিকুর রশিদ।

সংগঠনের সভাপতি কবি সালাম তাসিরের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন বালিয়াকান্দি সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর শাহনেওয়াজ পারভেজ, রাজবাড়ী একাডেমির সভাপতি সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, লিটল ম্যাগ সাম্প্রতিকের সম্পাদক আমিনুল বাশার, সংগঠনের সাধারণ সম্পাদক রাজ্জাকুল আলম প্রমুখ।

বক্তারা বলেন, মানবিক রাষ্ট্র গঠনে সুস্থ সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। সাহিত্য-সংস্কৃতি ছাড়া জীবন চলেনা। সাহিত্য সংস্কৃতিই মানুষকে বাঁচিয়ে রাখে। সাহিত্যের পরিধি অনেক দূর পর্যন্ত বিস্তৃত। শিক্ষা সাহিত্য সংস্কৃতি ছাড়া কোনো মানুষই পরিপূর্ণ নয়। শিল্প সাহিত্য মানুষের আলো ছড়ায়। একটি কবিতা, একটি গান মানুষকে জাগিয়ে তুলতে পারে। যেভাবে মুক্তিযুদ্ধে গান মানুষকে জাগিয়ে তুলেছিল। সাহিত্য মানুষের মূল্যবোধ সুষ্টি করতে শেখায়।

বক্তারা আরও বলেন, হৃদয়কে পুড়িয়ে যিনি কথা তৈরি করেন তিনি কবি। কবিরা আমাদের সাহিত্যকে আলোকিত করে চলেছেন। আমরা একটি  দুঃসময় অতিক্রম করছি। সাহিত্য চর্চার মাধ্যমে দুঃসময়কে ছাড়িয়ে একটি প্রগতিশীল বাংলাদেশ দেখতে পারবো- এ আশা আমরা করি।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফারহানা মিনি।

আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘সাহিত্য সংস্কৃতিই মানুষকে বাঁচিয়ে রাখে’

রাজবাড়ীতে ২ দিনব্যাপী সাহিত্য সম্মেলন শুরু

প্রকাশের সময় : ০৬:৫৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫