হাদির জন্য শাহবাগে বিশেষ দোয়া
- প্রকাশের সময় : ০৫:১৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
- / 184
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জন্য রাজধানীর শাহবাগে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
শুক্রবার দুপুর ২টার দিকে এ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদসহ ডাকসুর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল থেকেই ছাত্র-জনতা শাহবাগে আসতে শুরু করে। বাদ জুমআ লোকে লোকারণ্য হয়ে যায় শাহবাগ। এ সময় শাহবাগের মঞ্চ থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনকিলাব মঞ্চ জানিয়েছে, শহিদ ওসমান হাদিকে বহনকারী বিমানটি সন্ধ্যা ৬টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতারণ করবে।
এতে আরও বলা হয়, আমাদের জুলাই জজবার প্রাণ, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অকুতোভয় বীরকে গ্রহণ করতে আমরা সবাই এয়ারপোর্ট থেকে শাহবাগগামী রাস্তার দুইপাশে সুশৃঙ্খলভাবে অবস্থান গ্রহণ করবো। সেখান থেকে শহিদ ওসমান হাদিকে সর্বসাধারণের সাক্ষাতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আনা হবে।























