Dhaka ০৮:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হাদিকে হত্যাচেষ্টা

হামলায় ব্যবহৃত মোটরসাইকেল ৮ জনের হাতবদল, ভুয়া নম্বর প্লেট উদ্ধার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:২৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • / 198

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম আগারগাঁওয়ের বনলতা আবাসিক এলাকা থেকে এসব আলামত উদ্ধার করা হয়।

বুধবার (১৭ ডিসেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর প্লেট পরিবর্তনের তথ্য পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়ির নিচতলার পার্কিং থেকে মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করা হয় এবং পরে ভুয়া নম্বর প্লেটটি একটি ম্যানহোলের ভেতর থেকে পাওয়া যায়।

পুলিশের তথ্যমতে, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি আটজনের হাতবদল হয়ে ব্যবহৃত হয়। প্রথম মালিক ছিলেন আব্দুর রহমান। পরবর্তীতে শহিদুল, রাসেল, মার্কেটপ্লেস, ওবায়দুল ইসলাম, আনারুল, পুনরায় ওবায়দুল হয়ে সর্বশেষ শুভ নামে এক ব্যক্তি এটি কেনেন। পরে হামলার ঘটনায় জড়িত প্রধান সন্দেহভাজন ফয়সালের সহযোগী মো. কবিরের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মাইনুদ্দিন ইসলামের নামে মোটরসাইকেলটি কেনা হয়।

উদ্ধার করা মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট পরবর্তী তদন্তের জন্য ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হাদিকে হত্যাচেষ্টা

হামলায় ব্যবহৃত মোটরসাইকেল ৮ জনের হাতবদল, ভুয়া নম্বর প্লেট উদ্ধার

প্রকাশের সময় : ০৪:২৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫