বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রোটিয়াদের আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের হতাশার সেশন উত্তাল গাজীপুর শিল্পাঞ্চল, পুলিশের গাড়িতে শ্রমিকদের আগুন ১০বার ৭ গোল করা আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বড় জয় কোনটি দেড় ঘণ্টার চেষ্টায় মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নয়: হাইকোর্ট আওয়ামী লীগ নেতাকর্মী পেলেই নিতে হবে থানায়: নির্দেশ ইশরাকের মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল ব্যবহারকারীদের ছবি ব্যবহারের অভিযোগ, মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ১১ বছর আগে ৭ গোলের স্মৃতি ফিরিয়ে স্কালোনি বললেন, ‘ব্যক্তির চেয়ে দল আগে’

মহান বিজয় দিবসে নতুনের শান্তি নিবাসে শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০২:৫৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • / 214

 মহান বিজয় দিবস উপলক্ষে ফরিদপুরের শিবরামপুরে অবস্থিত চাইল্ড হোম নতুনের শান্তি নিবাস-এর মনোরম প্রাকৃতিক পরিবেশে শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা। দিবসটির তাৎপর্যকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেয় ক ও খ—দুটি গ্রুপের শিশু ও কিশোর প্রতিযোগীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমি ও আলাওল সাহিত্য পুরস্কারপ্রাপ্ত, বর্তমানে বাংলা একাডেমির সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক লেখক, গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামভিত্তিক চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক সংগীত—এই তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকেই বিশেষ পুরস্কার প্রদান করা হয়, যা শিশুদের উৎসাহ ও অনুপ্রেরণাকে আরও বাড়িয়ে তোলে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক শুচিতা শরমিন। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ রেজভী জামান, রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক ডা. ইকবাল হোসেন। ফরিদপুর ও রাজবাড়ী জেলার কয়েকজন স্বনামধন্য সাহিত্য অনুরাগী ও সংস্কৃতিজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বক্তারা সবাই নতুন প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা ও সংস্কৃতিমনস্কতায় গড়ে তুলতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং সফল আয়োজনের জন্য আয়োজকদের আন্তরিক সাধুবাদ জানান।

দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে প্রতিযোগিতা পর্ব। শেষ পর্বে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এর পরপরই নতুনের শান্তি নিবাসের কন্যাশিশুদের পরিবেশনায় উপস্থাপিত হয় সলিল চৌধুরীর বিখ্যাত গণসংগীত “হেই সামালো ধান হো…”।

পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন নতুনের শান্তি নিবাসের প্রধান নির্বাহী মাসুদুল হক মাসুদ। আয়োজনে সহযোগিতা করেন চিত্রশিল্পী দিলীপ কুমার কর, সংস্কৃতিজন স্বপন নাথসহ  সাংস্কৃতিক কর্মী।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মহান বিজয় দিবসে নতুনের শান্তি নিবাসে শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রকাশের সময় : ০২:৫৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫