Dhaka ০৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে জাবিতে ‘হায়ার স্টাডি ৩৬০°’ শীর্ষক দিনব্যাপী সেমিনার দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : ইসি মাছউদ সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, তাকে বিচারের মুখোমুখি করতে হবে : মামুনুল হক কালীগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল—দাবি জামায়াত নেতার পাংশায় ২৪ প্রহরব্যাপী অখণ্ড তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন শুরু কর্নেল তাহেরের মৃত্যুবার্ষিকী পালিত। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আহ্বান হরিজন সম্প্রদায়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানববন্ধন মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ পদত্যাগের পরও আমৃত্যু যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

বর্ণাঢ্য আয়োজনে বালিয়াকান্দিতে বিজয় দিবস উদযাপন 

বালিয়াকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:৫৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / 167

রাজবাড়ীর বালিয়াকান্দিতে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস।

১৬ ডিসেম্বর মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান ও বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রব তালুকদার জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন। বালিয়াকান্দি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয় বিজয় দিবসের কুচকাওয়াজ ও মার্চপাস্ট। কুচকাওয়াজে বিভিন্ন বাহিনী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী অংশ নেন। প্যারেড পরিচালনা করেন এসআই মোঃ কাঞ্চন মিয়া। এ সময় মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন বালিয়াকান্দি উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মোঃ আবু সাইদ মিয়া এবং গীতা থেকে পাঠ করেন বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কল্পনা রানী দাস।

পরে উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মানবেন্দ্র মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ এবং বীর মুক্তিযোদ্ধা সহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ ও বিজয়ের তাৎপর্য তুলে ধরে বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মহান বিজয় দিবসের এই আয়োজন বালিয়াকান্দিতে সৃষ্টি করে দেশপ্রেম ও উৎসবের আবহ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বর্ণাঢ্য আয়োজনে বালিয়াকান্দিতে বিজয় দিবস উদযাপন 

প্রকাশের সময় : ০২:৫৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫