বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

বারবার একই প্রশ্ন করায় সাংবাদিকের ওপর মেজাজ হারালেন পাকিস্তান কোচ

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:০০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 1
বারবার একই প্রশ্ন করায় সাংবাদিকের ওপর মেজাজ হারালেন পাকিস্তান কোচ
📌 এক নজরে মূল তথ্য:

  • বারবার একই প্রশ্ন করায় সাংবাদিকের ওপর মেজাজ হারালেন পাকিস্তান কোচ বাবর আজমের ফর্ম নিয়ে প্রশ্ন শুনতে শুনতে ধৈর্যের বাঁধ ভেঙেছে পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসনের।
  • চলতি টেস্ট সিরিজে তিন ইনিংসে বাবরের রান ৯২।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — বারবার একই প্রশ্ন করায় সাংবাদিকের ওপর মেজাজ হারালেন পাকিস্তান কোচ বাবর আজমের ফর্ম নিয়ে প্রশ্ন শুনতে শুনতে ধৈর্যের বাঁধ ভেঙেছে পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসনের। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে একই প্রশ্ন বারবার করায় সাংবাদিকদের ওপর বিরক্তি প্রকাশ করেন তিনি। বাবরকে নিয়ে আলোচনা বাদ দিয়ে পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করার আহ্বানও জানান হেসন।

মাঠের উত্তাপ ও গুরুত্বপূর্ণ মুহূর্ত

চলতি টেস্ট সিরিজে তিন ইনিংসে বাবরের রান ৯২। প্রথম টেস্টের দুই ইনিংসে করেছিলেন ৫০ ও ৩৪ রান। ম্যাচটি ড্র হয়। তবে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে লাহিরু কুমারার বলে মাত্র ৮ রান করে আউট হন এই ব্যাটসম্যান। সব মিলিয়ে তিন ইনিংসে তাঁর গড় ৩০.৬৬।

বাবরের ফর্ম নিয়ে সমর্থকদের উদ্বেগের পাশাপাশি আগামী বছরের বিশ্বকাপের আগে তাঁর পারফরম্যান্স কেমন হবে, তা নিয়েও প্রশ্ন উঠছে। সংবাদ সম্মেলনে এ বিষয়ে বারবার প্রশ্নের মুখে হেসন বলেন, ‘সত্যি বলতে, এসব প্রশ্নে আমি বিরক্ত। প্রতিটি সংবাদ সম্মেলনেই আপনি একই প্রশ্ন করেন। টেস্ট ক্রিকেটে বাবরের গড় প্রায় ৫০। তাই তাকে নিয়ে আমরা মোটেও চিন্তিত নই। আগেরবার যে উত্তর দিয়েছিলাম, এবারও সেটাই বলব।’

ঘণ্টায় ১০০ মাইল—শোয়েব আখতারের রেকর্ড গড়া সেই দ্রুততম বলের গল্প

কৌশল ও দলগত বিশ্লেষণ

এরপর সাংবাদিকদের একই প্রশ্ন না করে মাঠের ক্রিকেট নিয়ে আলোচনা করার অনুরোধ জানান পাকিস্তান কোচ। বলেন, ‘প্রতিবার একই প্রশ্ন করা বন্ধ করে আমরা কি চলমান ক্রিকেট নিয়ে কথা বলতে পারি? পাকিস্তান এখানে ভালো ক্রিকেট খেলছে। তাহলে সেটি নিয়েই আলোচনা শুরু করি না কেন? পরের প্রশ্ন, দয়া করে।’বাবরকে নিয়ে আলোচনায় বিরক্ত হলেও মাঠে পাকিস্তানের পারফরম্যান্সে স্বস্তি পাওয়ার কারণ আছে হেসনের। রাওয়ালপিন্ডি টেস্টে শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে মাত্র ৯৮ রানে অলআউট করে পাকিস্তান। জবাবে ৩২৫ রান করে ২২৭ রানের লিড নেয় স্বাগতিকেরা।

চার পেসার খেলানোর পরও সিরাজকে কেন বাদ দিল ভারত

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বারবার একই প্রশ্ন করায় সাংবাদিকের ওপর মেজাজ হারালেন পাকিস্তান কোচ

প্রকাশের সময় : ০২:০০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬