এআইকে যেসব ব্যক্তিগত তথ্য দেওয়া উচিত নয়

- প্রকাশের সময় : ০১:৩১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / 1

- চাকরির আবেদনপত্র লিখতে চ্যাটজিপিটির সাহায্য নিচ্ছেন, কোনো চিকিৎসার রিপোর্ট বুঝতে জেমিনাইতে আপলোড করছেন, ব্যাংকের কোনো হিসাব বুঝতে না পেরে এআইয়ের কাছে জানতে চাইছেন।
- চ্যাটজিপিটি, জেমিনাইসহ বিভিন্ন এআই চ্যাটবটে আমরা যা লিখি বা আপলোড করি, সেসব তথ্য কীভাবে সংরক্ষণ ও ব্যবহার করা হবে, তা নির্ভর করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিমালা ও ব্যবহারকারীর সেটিংসের ওপর।
মামুন হোসেন, টেক ডেস্ক — চাকরির আবেদনপত্র লিখতে চ্যাটজিপিটির সাহায্য নিচ্ছেন, কোনো চিকিৎসার রিপোর্ট বুঝতে জেমিনাইতে আপলোড করছেন, ব্যাংকের কোনো হিসাব বুঝতে না পেরে এআইয়ের কাছে জানতে চাইছেন? কিন্তু কাজ সহজ করতে গিয়ে নিজের অজান্তেই এমন কিছু তথ্য দিয়ে ফেলছেন না তো, যা গোপন রাখা জরুরি?
বাজারের সমীকরণ ও প্রতিযোগিতা
চ্যাটজিপিটি, জেমিনাইসহ বিভিন্ন এআই চ্যাটবটে আমরা যা লিখি বা আপলোড করি, সেসব তথ্য কীভাবে সংরক্ষণ ও ব্যবহার করা হবে, তা নির্ভর করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিমালা ও ব্যবহারকারীর সেটিংসের ওপর। কিছু ক্ষেত্রে এসব তথ্য এআই মডেলের উন্নয়নে ব্যবহার করা হতে পারে। আবার নিরাপত্তার প্রয়োজনে কথোপকথনের কিছু অংশ পর্যালোচনাও করা হতে পারে। তাই এআই ব্যবহার করার সময় কয়েক ধরনের ব্যক্তিগত তথ্য না দেওয়াই ভালো।
ফেসবুক বা ইমেইল অ্যাকাউন্টে ঢুকতে পারছেন না? সমস্যার সমাধান জানতে এআইয়ের সাহায্য নিতে পারেন। কিন্তু নিজের পাসওয়ার্ড, ওটিপি, পিন নম্বর কিংবা অ্যাকাউন্ট পুনরুদ্ধারের কোড দেবেন না। ধরুন, কোনো অ্যাকাউন্টে লগইন করতে গিয়ে বারবার ভুল দেখাচ্ছে। কেন এমন হচ্ছে, তা এআইকে জিজ্ঞেস করতে পারেন। তবে সমস্যাটি বোঝানোর জন্য নিজের পাসওয়ার্ড জানানোর প্রয়োজন নেই। এমনকি পাসওয়ার্ডের স্ক্রিনশটও আপলোড করা উচিত নয়।
ভিসার আবেদনপত্র পূরণ করতে গিয়ে কোনো নির্দেশনা বুঝতে পারছেন না। এআইয়ের সাহায্য নিতে গিয়ে পুরো পাসপোর্টের ছবি আপলোড করে দিলেন। কাজটি সহজ মনে হলেও এতে অপ্রয়োজনীয় ঝুঁকি তৈরি হতে পারে। জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও জন্মনিবন্ধন সনদে এমন অনেক তথ্য থাকে, যা দিয়ে একজন ব্যক্তিকে শনাক্ত করা যায়। এসব তথ্য পরিচয় জালিয়াতি বা প্রতারণার কাজে ব্যবহার করা হতে পারে।
প্রযুক্তিপ্রেমীদের প্রতিক্রিয়া ও মূল্যায়ন
কোনো ফরমের নির্দেশনা বুঝতে চাইলে শুধু সেই অংশটুকু এআইকে দিন। পুরো নথি আপলোড করার প্রয়োজন নেই। একান্ত প্রয়োজন হলে আগে নাম, জন্মতারিখ, পরিচয়পত্রের নম্বরসহ ব্যক্তিগত তথ্য মুছে ফেলুন।
মাসিক খরচের হিসাব রাখতে কিংবা সঞ্চয়ের পরিকল্পনা করতে এআইয়ের পরামর্শ নিতে পারেন। কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য, সিভিভি ও ব্যাংকিং পিন দেওয়া থেকে বিরত থাকুন। অনেকে আবার খরচের হিসাব বিশ্লেষণের জন্য পুরো ব্যাংক স্টেটমেন্ট আপলোড করেন। সেখানে শুধু টাকার অঙ্ক নয়, অ্যাকাউন্ট নম্বর, লেনদেনের বিবরণ ও অন্য ব্যক্তির তথ্যও থাকতে পারে। এর বদলে কোন খাতে কত টাকা খরচ হয়েছে, শুধু সেই হিসাব লিখে দিতে পারেন। এতে ব্যক্তিগত তথ্য প্রকাশ না করেও প্রয়োজনীয় পরামর্শ পাওয়া সম্ভব।
রক্ত পরীক্ষার রিপোর্টে কোনো শব্দের অর্থ বুঝতে পারছেন না। এআইকে জিজ্ঞেস করতেই পারেন। তবে পুরো রিপোর্ট আপলোড করার আগে একটু দেখে নিন। চিকিৎসার রিপোর্টে সাধারণত রোগীর নাম, বয়স, হাসপাতালের নিবন্ধন নম্বরসহ নানা তথ্য থাকে। অনেক সময় রোগের ইতিহাস ও চিকিৎসাসংক্রান্ত ব্যক্তিগত তথ্যও উল্লেখ থাকে। শুধু কোনো পরীক্ষার ফল বা চিকিৎসাবিষয়ক শব্দের সাধারণ অর্থ জানতে চাইলে পরিচয় শনাক্তকারী তথ্য বাদ দিয়ে প্রশ্ন করুন। তবে এআইয়ের দেওয়া ব্যাখ্যার ওপর নির্ভর করে নিজে নিজে রোগ নির্ণয় বা ওষুধ পরিবর্তন করবেন না।























