বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
এক ট্রাভিস হেডেই চূর্ণ হয়েছিল ভারতের স্বপ্ন, স্তব্ধ হয়ে গিয়েছিল এক লাখ দর্শকের গ্যালারি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছর কারাদণ্ড মধ্যরাতে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আজকের ই-পেপার (১৯ নভেম্বর) তবে কি ক্লাউড সেবা ব্যবহার করা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ প্রেমের ফাঁদে গোপন তথ্য ও হত্যার ষড়যন্ত্র: সিনেমার সাত হানিট্র্যাপ এক ট্রাভিস হেডেই চূর্ণ হয়েছিল ভারতের স্বপ্ন, স্তব্ধ হয়ে গিয়েছিল এক লাখ দর্শকের গ্যালারি ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করতে পারবে ওপেনএআইয়ের এআই এজেন্ট ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করতে পারবে ওপেনএআইয়ের এআই এজেন্ট ‘আমি মারা গেলে আসাম ৭ দিন থমকে যাবে’, সত্যি হয়েছিল জুবিনের কথা!

মধ্যরাতে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:০০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 6
মধ্যরাতে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি
📌 এক নজরে মূল তথ্য:

  • রাত তখন প্রায় পৌনে তিনটা।
  • মোস্তাফিজুর রহমান জানান, দিবাগত রাত পৌনে তিনটার দিকে অভিনেত্রীকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

জনতার আদালত বিনোদন ডেস্ক — রাত তখন প্রায় পৌনে তিনটা। রাজধানীর উত্তরায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির বাসার সামনে পুলিশ। এর আগেই ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী। দাবি করেন, তিনি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নন। পুলিশকে অনুরোধ করেন, তাঁর হাতে যেন হাতকড়া পরানো না হয়। শেষ পর্যন্ত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে তাঁকে বাসা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।রাজধানীর তুরাগ থানাধীন উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি ভবনের ফ্ল্যাট থেকে জ্যোতিকা জ্যোতিকে আটক করা হয়। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন।

আয়োজনের পেছনের গল্প ও মূল ঘটনা

মোস্তাফিজুর রহমান জানান, দিবাগত রাত পৌনে তিনটার দিকে অভিনেত্রীকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে তাঁকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেননি এই পুলিশ কর্মকর্তা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাঁকে আটক করা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।

চেনা সহকর্মীরা অচেনা হয়ে গেলেন, শিল্পকলা থেকে বেরিয়ে জ্যোতিকা জ্যোতি

গ্রেপ্তারের আগে ফেসবুক লাইভপুলিশ বাসায় যাওয়ার পর একাধিকবার ফেসবুক লাইভে আসেন জ্যোতিকা জ্যোতি। সেখানে তাঁকে কান্নাকাটি করতে দেখা যায়। বাসার দরজার সামনেও কয়েকজন পুলিশ সদস্য অবস্থান করছিলেন।লাইভে অভিনেত্রী দাবি করেন, পুলিশ কেন তাঁর বাসায় এসেছে কিংবা তাঁকে কেন আটক করা হচ্ছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না। একপর্যায়ে তিনি বলেন, ‘আমাকে বিনা ওয়ারেন্টে পুলিশ ধরতে এসেছে। আমি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নই।’পুলিশ সদস্যদের উদ্দেশে জ্যোতি আরও বলেন, ‘আমাকে ফোন করলে থানা কিংবা ডিবি অফিসে নিজেই যেতাম। তবে আমার হাতে হাতকড়া পরাবেন না। আমি আপনাদের সঙ্গে যাচ্ছি।’লাইভের শেষ দিকে মা-বাবাকে আশ্বস্ত করার চেষ্টা করেন অভিনেত্রী। বলেন, ‘আমি ভয় পাচ্ছি না। বাবা-মা, তোমরা ভয় পেয়ো না।’

দর্শক ও ভক্তদের উন্মাদনা

প্রজ্ঞাপনের মধ্য দিয়ে শেষ হলো আমার প্রথম সরকারি চাকরি, ফেসবুকে জ্যোতি

‘আলো আসবেই’ গ্রুপ নিয়ে বিতর্ক২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আলোচনায় আসে ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। ওই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির কথোপকথনের কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।সেখানে কয়েকজন অভিনয়শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির কথোপকথনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য উঠে আসে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়। ওই গ্রুপের সদস্যদের তালিকায় জ্যোতিকা জ্যোতির নামও ছিল।তবে সে সময় ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান ব্যাখ্যা করেছিলেন অভিনেত্রী। তাঁর দাবি ছিল, গ্রুপটির উদ্দেশ্য দেশের বা মানুষের ক্ষতি করা নয়। আন্দোলনের সময় ঢাকার পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন তথ্য ও খবর সেখানে জানাতেন তিনি। কোনো শিল্পী মানুষ হত্যাকে সমর্থন করতে পারেন না বলেও মন্তব্য করেছিলেন জ্যোতি।

শিল্পকলা একাডেমি থেকেও অব্যাহতি‘আলো আসবেই’ বিতর্কের পর পেশাগত জীবনেও জটিলতার মুখে পড়েন জ্যোতিকা জ্যোতি। ২০২৩ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন তিনি।২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর কিছুদিন কর্মস্থলে যাননি জ্যোতি। পরে ১৭ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমিতে গেলে সহকর্মীদের একাংশের প্রতিবাদের মুখে পড়েন। তাঁরা ‘আলো আসবেই’ গ্রুপে যুক্ত থাকা এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ তুলে তাঁর বিরোধিতা করেন। একপর্যায়ে তাঁকে কর্মস্থল ছেড়ে যেতে হয়।ওই বছরের ৩০ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। পরদিন বিষয়টি প্রকাশ্যে আসে। ফেসবুকে প্রজ্ঞাপনের ছবি প্রকাশ করে জ্যোতি জানান, এর মধ্য দিয়ে তাঁর প্রথম সরকারি চাকরির অবসান ঘটল।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মধ্যরাতে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

প্রকাশের সময় : ০১:০০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬