বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
এআইকে যেসব ব্যক্তিগত তথ্য দেওয়া উচিত নয় বন্ধুর মেসে এক ঘরে ১৫ জন, টাকার অভাবে ঢাকা ছেড়েছিলেন রাজ এক ট্রাভিস হেডেই চূর্ণ হয়েছিল ভারতের স্বপ্ন, স্তব্ধ হয়ে গিয়েছিল এক লাখ দর্শকের গ্যালারি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছর কারাদণ্ড মধ্যরাতে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আজকের ই-পেপার (১৯ নভেম্বর) তবে কি ক্লাউড সেবা ব্যবহার করা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ প্রেমের ফাঁদে গোপন তথ্য ও হত্যার ষড়যন্ত্র: সিনেমার সাত হানিট্র্যাপ এক ট্রাভিস হেডেই চূর্ণ হয়েছিল ভারতের স্বপ্ন, স্তব্ধ হয়ে গিয়েছিল এক লাখ দর্শকের গ্যালারি ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করতে পারবে ওপেনএআইয়ের এআই এজেন্ট

বন্ধুর মেসে এক ঘরে ১৫ জন, টাকার অভাবে ঢাকা ছেড়েছিলেন রাজ

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৩০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 1
বন্ধুর মেসে এক ঘরে ১৫ জন, টাকার অভাবে ঢাকা ছেড়েছিলেন রাজ
📌 এক নজরে মূল তথ্য:

  • বন্ধুর মেসের এক ঘরে থাকতেন ১৫ জন।
  • যে শহর ছেড়েছিলেন, সেখানেই নতুন শুরুরাজের জন্ম ব্রাহ্মণবাড়িয়ায়।

জনতার আদালত বিনোদন ডেস্ক — বন্ধুর মেসের এক ঘরে থাকতেন ১৫ জন। তাঁদের একজন শরীফুল রাজ। টাকার অভাবে তখন তাঁর পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম। সেই সময় একটি বিজ্ঞাপনচিত্রে কাজ পেলেন। মূল মডেল আরিফিন শুভ, সারিকা ও নিলয়ের আশপাশে যে তরুণদের দেখা যাবে, রাজ ছিলেন সেই দলে। কয়েক দিন মহড়ার পর হলো শুটিং। কাজ শেষে হাতে পেলেন আট হাজার টাকা। সেদিনের কথা মনে করে প্রথম আলোকে রাজ বলেছিলেন, ‘সেই আনন্দের কথা বলে বোঝানো যাবে না।’আজ ১৮ নভেম্বর, শরীফুল রাজের জন্মদিন। এদিন নতুন সিনেমার পোস্টার প্রকাশ করে তানিম রহমান অংশু জানালেন, তাঁর ‘লিম্বো’র প্রধান চরিত্রে অভিনয় করবেন রাজ। এই নির্মাতার ‘ন ডরাই’-এ সার্ফারের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। সাত বছর পর আবার একসঙ্গে কাজ করছেন দুজন। এবার তাঁদের সিনেমার পটভূমি মহাকাশ।

আয়োজনের পেছনের গল্প ও মূল ঘটনা

যে শহর ছেড়েছিলেন, সেখানেই নতুন শুরুরাজের জন্ম ব্রাহ্মণবাড়িয়ায়। বাবার চাকরিসূত্রে বেড়ে ওঠার বড় একটা সময় কেটেছে সিলেটে। হাইস্কুলের পড়া শেষে ভর্তি হন এমসি কলেজে। ছাত্রজীবনে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের সক্রিয় সদস্য ছিলেন। ২০০৯ সালে পড়াশোনার জন্য ঢাকায় আসেন। প্রথম দেখাতেই শহরটা ভালো লেগেছিল। কিন্তু খরচ সামলাতে না পেরে এক বছরের মধ্যেই চলে যান নারায়ণগঞ্জে, মামার কাছে।

পরের বছর ঢাকায় ফিরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন রাজ। আর্থিক টানাপোড়েনের সেই সময়ে বন্ধু হাবিব তাঁকে নিজের মেসে জায়গা দেন। দিনে ক্লাস, সন্ধ্যায় ধানমন্ডি ৮ নম্বরে আড্ডা। সেই আড্ডাতেই বিজ্ঞাপনচিত্র নির্মাণের সঙ্গে যুক্ত কয়েকজনের সঙ্গে পরিচয় হয় তাঁর। তাঁদের একজন রাজকে নিয়ে যান নির্মাতা পিপলু আর খানের অফিসে। সেখান থেকেই আসে প্রথম বিজ্ঞাপনচিত্রে কাজের সুযোগ। এরপর বিজ্ঞাপনচিত্রে ছোট ছোট কাজ করেছেন, দু-এক জায়গায় চাকরিও করেছেন। এ সময় মডেলিংয়ের প্রতি আগ্রহ বাড়ে। ২০১১ সালে বুলবুল টুম্পার গ্রুমিং স্কুলে ভর্তি হন রাজ। পরের বছর শুরু করেন র্যাম্পে হাঁটা। ফটোশুট আর র‍্যাম্পের আয়ে ঢাকায় চলার খরচ কিছুটা সামলে নেন।

১৮ নভেম্বর, শরীফুল রাজের জন্মদিন। এদিন নতুন সিনেমার পোস্টার প্রকাশ করে তানিম রহমান অংশু জানালেন, তাঁর ‘লিম্বো’র প্রধান চরিত্রে অভিনয় করবেন রাজ। এই নির্মাতার ‘ন ডরাই’-এ সার্ফারের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে।

দর্শক ও ভক্তদের উন্মাদনা

হলের পরিবেশ ঠিক হলে দর্শক অবশ্যই সিনেমা হলে যাবে: শরীফুল রাজ

প্রথম সিনেমার পরও ফিরতে হয়েছিল র‍্যাম্পে২০১৫ সালে একদিন বুলবুল টুম্পা ফোন করে জানালেন, নির্মাতা রেদওয়ান রনি তাঁকে অফিসে ডেকেছেন। রনির নাটকের ভক্ত ছিলেন রাজ। খানিকটা ভয় নিয়েই গেলেন অডিশন দিতে। পরদিন আবার ডাক পড়ল। এবার পেলেন ‘আইসক্রিম’-এ অভিনয়ের প্রস্তাব।প্রথম সিনেমার প্রস্তুতি নিতে র‍্যাম্প ও ফটোশুটের কাজ ছেড়ে দিয়েছিলেন রাজ। একসময় হাতে টাকা ফুরিয়ে গেলে রনির অফিসেই থেকেছেন। ২০১৬ সালে ‘আইসক্রিম’ মুক্তির পর পরিচিতি পেলেন । তবে পছন্দমতো গল্পের জন্য অপেক্ষা করতে হলো। চলার খরচ জোগাতে ২০১৭ ও ২০১৮ সালে আবার র‍্যাম্প ও ফটোশুটে ফিরলেন।

সিনেমার প্রতি টানটা অবশ্য আরও পুরোনো। রাজের বাড়িতে সবাই সিনেমা ভালোবাসেন। তাঁর মা সুযোগ পেলেই ‘রূপবান’ কিংবা ‘বেদের মেয়ে জোসনা’ দেখতে বসেন। রাজ মনে করেন, সিনেমার ঝোঁকটা পেয়েছেন পরিবার থেকেই।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বন্ধুর মেসে এক ঘরে ১৫ জন, টাকার অভাবে ঢাকা ছেড়েছিলেন রাজ

প্রকাশের সময় : ০১:৩০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬