Dhaka ০২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / 40

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান বিজয় দিবস উপলক্ষে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধ প্রাঙ্গণে জড়ো হন।

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা ফুলের পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের স্মরণ করেন। এতে ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদী।

মানিকগঞ্জ থেকে পরিবারের সঙ্গে আসা শিক্ষার্থী শারমিন আক্তার বলেন, মুক্তিযুদ্ধ তিনি দেখেননি, তবে ইতিহাস বইয়ে পড়ে জেনেছেন। প্রথমবার জাতীয় স্মৃতিসৌধে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে তিনি গর্বিত। শ্যামলী থেকে আসা আরিফুল ইসলাম জানান, দেশের স্বাধীনতার জন্য আত্মদানকারী বীর শহীদদের স্মরণে প্রতি বছরই তিনি স্মৃতিসৌধে আসেন।

একইভাবে শিক্ষক সাইফুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই দেশের স্বাধীনতা এসেছে। এই দিনটি জাতির গৌরবের দিন, তাই বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে তারা স্মৃতিসৌধে উপস্থিত হয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

প্রকাশের সময় : ১০:১৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫