Dhaka ০৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য চাইলো পুলিশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২২:৩১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / 180

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তির ছবি প্রকাশ করে তার সম্পর্কে তথ্য দিতে অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (১৩ ডিসেম্বর) ডিএমপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। ঘটনার পর থেকেই হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীজুড়ে জোরালো অভিযান চালাচ্ছে পুলিশ।

ডিএমপি জানায়, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রকাশিত ছবির ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। সন্দেহভাজন ব্যক্তির পরিচয়, অবস্থান বা সংশ্লিষ্ট কোনো তথ্য জানা থাকলে দ্রুত পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে যোগাযোগের জন্য ডিসি মতিঝিলের মোবাইল নম্বর ০১৩২০০৪০০৮০ এবং ওসি পল্টনের মোবাইল নম্বর ০১৩২০০৪০১৩২-এ তথ্য দেওয়ার পাশাপাশি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করার কথাও জানানো হয়েছে। ডিএমপি আরও জানায়, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং প্রাসঙ্গিক ক্ষেত্রে উপযুক্ত পুরস্কারের ব্যবস্থাও থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, তথ্য চাইলো পুলিশ

প্রকাশের সময় : ১২:২২:৩১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫