Dhaka ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে ভাঙন ঠেকাতে জিও ব্যাগ স্থাপন কালুখালীতে নবাগত ইউএনও এস এম রেজাউল করিমের যোগদান কালুখালীতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ গবেষণা থেকে প্রকাশনা: জাবিতে একাডেমিক পাবলিশিং নিয়ে সেমিনার প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন মান্দায় ৬ কেজি গাঁজাসহ নারী আটক রোহিঙ্গার সংখ্যা নিয়ে মিয়ানমারের বিভ্রান্তিকর তথ্যে ক্ষুব্ধ ঢাকা সাবেক সেনাপ্রধান আজিজকে গ্রেফতারে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির জন্য চিঠি সিজদায় ইস্তিগফার পাঠ করার ফজিলত সম্পর্কে জানলে অবাক হবেন মধুখালীতে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মহিলা পরিষদের মানববন্ধন

নারী সহকর্মীকে অশ্লীল ভিডিও পাঠিয়ে বেকায়দায় ডিআইজি সুফিয়ান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৪০:২৫ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / 119

রাজশাহী মহানগর পুলিশের সদ্য সাবেক কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের বিরুদ্ধে এক নারী পুলিশ কর্মকর্তাকে ফেসবুক মেসেঞ্জারে অশ্লীল ও আপত্তিকর ভিডিও এবং বার্তা পাঠানোর গুরুতর অভিযোগ ওঠায় তাকে পদ থেকে সরিয়ে পুলিশ সদর দপ্তরে ডিআইজি পদে বদলি করা হয়েছে। তবে এখনো তার কোনো বিভাগে পদায়ন হয়নি।

অভিযোগকারী নারী কর্মকর্তা ট্যুরিস্ট পুলিশের ৩৫তম ব্যাচের এডিশনাল এসপি। তিনি জানান, দীর্ঘদিন ধরেই আবু সুফিয়ান একতরফাভাবে তাকে আপত্তিকর ভিডিও এবং বার্তা পাঠাতেন। বিষয়টি অসহনীয় পর্যায়ে পৌঁছালে তিনি বিভাগীয় নিয়ম অনুসারে অভিযোগ দাখিল করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে গত ২৪ নভেম্বর আবু সুফিয়ানের বিরুদ্ধে অভিযোগনামা জারি করা হয়। অভিযোগে বলা হয়, একজন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে তিনি একজন জুনিয়র নারী সহকর্মীকে অশ্লীল ভিডিও পাঠিয়ে চরম অপেশাদার ও নৈতিকতাবহির্ভূত আচরণ করেছেন, যা সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

তাকে ১০ কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি তিনি চাইলে ব্যক্তিগত শুনানির আবেদনও করতে পারবেন।

অভিযুক্ত ডিআইজি আবু সুফিয়ান দাবি করেন, ভিডিওটি তিনি ওই নারী কর্মকর্তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে পেয়েছিলেন এবং রি-সেন্ড করে বিষয়টি জানতে চেয়েছিলেন। পরে বুঝতে পারেন সেটি নাকি ফেক আইডি থেকে পাঠানো হয়েছিল। তিনি বলেন, ঘটনাটি অনেক আগের এবং একবারই ঘটেছিল।

তবে নারী কর্মকর্তা তার বক্তব্যে জানান, তিনি ওই কর্মকর্তার সঙ্গে কখনো ব্যক্তিগত যোগাযোগে ছিলেন না। ট্যুরিস্ট পুলিশে যোগ দেওয়ার পর দেখা হলে সালাম বিনিময় ছাড়া আর কোনো কথা হয়নি। রাজশাহীতে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি অপ্রাসঙ্গিক বার্তা পেতে শুরু করেন।

অভিযোগের সত্যতা যাচাইয়ে সিআইডির ফরেনসিক বিভাগ আবু সুফিয়ানের মুছে ফেলা ভিডিও পাওয়ার প্রমাণও পেয়েছে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে এবং তার বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত শিগগিরই নেওয়া হতে পারে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নারী সহকর্মীকে অশ্লীল ভিডিও পাঠিয়ে বেকায়দায় ডিআইজি সুফিয়ান

প্রকাশের সময় : ০১:৪০:২৫ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫