বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
১০বার ৭ গোল করা আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বড় জয় কোনটি দেড় ঘণ্টার চেষ্টায় মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নয়: হাইকোর্ট আওয়ামী লীগ নেতাকর্মী পেলেই নিতে হবে থানায়: নির্দেশ ইশরাকের মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল ব্যবহারকারীদের ছবি ব্যবহারের অভিযোগ, মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ১১ বছর আগে ৭ গোলের স্মৃতি ফিরিয়ে স্কালোনি বললেন, ‘ব্যক্তির চেয়ে দল আগে’ কারাগারে বাবা বন্দি, মাঠে আলো ছড়াচ্ছেন ছেলে: ব্রাজিল পেয়েছে নতুন এক রবিনিও দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

বিএনপি প্রার্থীকে না ডাকায় পণ্ড খালেদা জিয়ার সুস্থতা কামনার দোয়া

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • / 100

টাঙ্গাইলের নাগরপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে টাঙ্গাইল-৬ আসনের বিএনপি প্রার্থী রবিউল আওয়াল লাভলুর সমর্থকদের বিরুদ্ধে।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার সলিমাবাদ ইউনিয়নে এ ঘটনা ঘটে। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় নেতাকর্মীরা জানান, মঙ্গলবার বিকেলে সলিমাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া শুরু হওয়ার আগেই বিএনপি প্রার্থী লাভলুর কয়েকজন সমর্থক সেখানে গিয়ে হট্টগোল করেন। ব্যানারে শিল্পপতি তুহিনের নাম থাকলেও প্রার্থী লাভলুর নাম না থাকায়, তাকে অতিথি না করায় তারা দোয়া মাহফিল বন্ধ করতে বলেন। এসময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় এবং পরে লাভলুর সমর্থকরা ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে লোকজনকে বের করে দেন। এর ফলে আয়োজিত দোয়া মাহফিলটি আর অনুষ্ঠিত হয়নি।

নেতাকর্মীরা বলেন, সারাদেশে খালেদা জিয়ার বিষয়ে সবাই ঐক্যবদ্ধ হলেও নাগরপুর বিএনপিতে মনোনয়ন ঘোষণার পর থেকেই বিভক্তি তৈরি হয়েছে। এই বিভেদের কারণেই দলীয় প্রধানের সুস্থতা কামনায় দোয়ার আয়োজন বন্ধ হয়ে যাওয়া দুঃখজনক।

সলিমাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন পল বলেন, দলীয় প্রধান গুরুতর অসুস্থ। উপজেলা বিএনপির নির্দেশনায় দোয়া আয়োজন করা হয়েছিল। কিন্তু প্রার্থীর সমর্থকদের হট্টগোলে দোয়া করা সম্ভব হয়নি।

টাঙ্গাইল-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলু বলেন, ব্যানারে তুহিনের নাম থাকায় সমর্থকরা প্রতিবাদ করে থাকতে পারেন। তিনি দাবি করেন, তুহিন আওয়ামী লীগের দোসর, তাই ব্যানারে বিএনপির প্রার্থীর নাম থাকা উচিত ছিল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিএনপি প্রার্থীকে না ডাকায় পণ্ড খালেদা জিয়ার সুস্থতা কামনার দোয়া

প্রকাশের সময় : ১১:২৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫