Dhaka ০২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়া ‘অত্যন্ত সংকটাপন্ন’, তথ্য প্রকাশে সতর্ক থাকার আহ্বান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৪৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / 69

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত কয়েক দিনে আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। সোমবার দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, ‘সিসিইউ থেকে আইসিইউ, আইসিইউ থেকে ভেন্টিলেশন, যা-ই বলি না কেন, ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। এর বাইরে বলার মতো কিছু নেই। শুধু ম্যাডামের জন্য জাতির কাছে দোয়া চাই।’

এর আগে চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল ফেসবুকে সংক্ষিপ্ত স্ট্যাটাসে জানান, ‘ম্যাডামকে আইসিইউতে ভেন্টিলেশনে সাপোর্ট দেওয়া হচ্ছে। আল্লাহর বিশেষ রহমত প্রার্থনা করি।’

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, চেয়ারপারসনের স্বাস্থ্য-সংক্রান্ত সব সিদ্ধান্ত চিকিৎসকেরা নিয়ে থাকেন। তিনি গণমাধ্যমকে অনুরোধ করেন, চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন ছাড়া অন্য কোনও সূত্র থেকে তথ্য প্রকাশ না করতে এবং গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকতে।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভারের জটিলতা, কিডনির কার্যকারিতা কমে যাওয়া সহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। গত ২৩ নভেম্বর তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে তার অবস্থার ক্রমাগত অবনতি হওয়ায় দলের ভেতরে উদ্বেগ বাড়ছে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা বিএনপির নেতাকর্মীরা প্রতিদিনই হাসপাতালের সামনে অবস্থান করছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

খালেদা জিয়া ‘অত্যন্ত সংকটাপন্ন’, তথ্য প্রকাশে সতর্ক থাকার আহ্বান

প্রকাশের সময় : ০২:৪৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫