Dhaka ০৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে জাবিতে ‘হায়ার স্টাডি ৩৬০°’ শীর্ষক দিনব্যাপী সেমিনার দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : ইসি মাছউদ সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, তাকে বিচারের মুখোমুখি করতে হবে : মামুনুল হক কালীগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল—দাবি জামায়াত নেতার পাংশায় ২৪ প্রহরব্যাপী অখণ্ড তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন শুরু কর্নেল তাহেরের মৃত্যুবার্ষিকী পালিত। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আহ্বান হরিজন সম্প্রদায়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানববন্ধন মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ পদত্যাগের পরও আমৃত্যু যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

বালিয়াকান্দিতে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনকে ঘিরে প্রস্তুতি চূড়ান্ত

বালিয়াকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:০৭:১২ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / 78

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এ সভায় দিবস দুটির কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য বিস্তৃত আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সজল কুমার সোম, বালিয়াকান্দি থানার ওসি মো. জামাল উদ্দিন, উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ, সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনূর জাহান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও গণমাধ্যমকর্মীরা।

সভায় জানানো হয় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন, ছাত্রছাত্রীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া বালিয়াকান্দির কেন্দ্রীয় শহীদ মিনারের পাশাপাশি জামালপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানেও শ্রদ্ধা ও দোয়ার আয়োজনের প্রস্তাব করা হয়।
অন্যদিকে, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনে সকালে জাতীয় পতাকা উত্তোলন, তোপধ্বনি, কুচকাওয়াজ ও ডিসপ্লে, বিজয় মেলা, মুক্তিযোদ্ধা সম্মাননা, আলোচনা সভা, মসজিদ-মন্দির-গির্জাসহ বিভিন্ন উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা এবং বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

ইউএনও চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, “ঐতিহাসিক এই দুটি দিবস উপজেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ ও সফলভাবে উদযাপনে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।”

উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে বালিয়াকান্দিতে এই দুটি জাতীয় দিবসকে ঘিরে চলছে সাজসাজ প্রস্তুতি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনকে ঘিরে প্রস্তুতি চূড়ান্ত

প্রকাশের সময় : ০৬:০৭:১২ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫