Dhaka ০২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কামালকে প্রত্যর্পণের তথ্য পররাষ্ট্রে নেই : তৌহিদ হোসেন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:১৮:১৪ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / 73

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে প্রত্যর্পণের বিষয়ে কোনো সরকারি বা অফিসিয়াল তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সোমবার জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব আয়োজিত এক সেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, কামালকে প্রথমে প্রত্যর্পণ করা হবে—এ ধরনের কোনো তথ্য তাঁর কাছে নেই এবং এ বিষয়ে কোনো অফিসিয়াল নিশ্চয়তাও মন্ত্রণালয় পায়নি। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দাবি করেছিলেন, প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হলে ভারত প্রথমেই কামালকে হস্তান্তর করবে।

গত ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক চিঠিও পাঠানো হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কামালকে প্রত্যর্পণের তথ্য পররাষ্ট্রে নেই : তৌহিদ হোসেন

প্রকাশের সময় : ০৫:১৮:১৪ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫