বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:২০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / 133

 রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অংশগ্রহণে ‘গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে।

রাজবাড়ী জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব সুলতানা আক্তার। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ীর স্থানীয় সরকার উপ পরিচালক ড. মো. মাহমুদুল হক প্রমুখ।

প্রশিক্ষণে গ্রাম আদালতের কার্যক্রমের সুষ্ঠু পরিচালনা, স্থানীয় বিরোধসমূহের দ্রুত ও স্বচ্ছ নিষ্পত্তি, জনসেবার মানোন্নয়ন এবং গ্রামীণ বিচারব্যবস্থাকে আরও কার্যকর করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী সকল চেয়ারম্যানকে ধন্যবাদ জানানো হয় এবং গ্রাম আদালত ব্যবস্থার উন্নয়ন ও সেবার দক্ষতা বৃদ্ধিতে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ

প্রকাশের সময় : ০৫:২০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫