গুরুত্বপূর্ণ সংবাদ:
আনসার ও ভিডিপির মৌলিক প্রশিক্ষণের সমাপনী
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৭:৩৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / 93
বাংলাদেশ আনসার ও ভিডিপির মৌলিক প্রশিক্ষণ ২০২৫ এর সমাপনী অনুষ্ঠান বুধবার রাজবাড়ী জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব সুলতানা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজবাড়ী জেলা কমান্ড্যান্ট মো. আনোয়ার হোসেন।
প্রধান অতিথি সুলতানা আক্তার তার বক্তব্যে বলেন, সকলকে শৃঙ্খলা, দায়িত্ববোধ, দেশপ্রেম ও পেশাগত দক্ষতা অর্জনে এ প্রশিক্ষণ অবশ্যই কাজে আসবে।
প্রশিক্ষণার্থীরা দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনে নিজেদের সর্বোচ্চ নিষ্ঠা ও দক্ষতা প্রদর্শনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
Tag :


























