গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীর শিশু পার্কে ওয়াকওয়ে নির্মাণ কাজ উদ্বোধন
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৭:৩৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / 96
রাজবাড়ী শিশু পার্ক এর নতুন রাইড স্থাপন, সৌন্দর্য বর্ধন ও ওয়াকওয়ে এর নির্মাণ কাজের শুভ উদ্বোধন হয়েছে। বুধবার বিকেলে রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
এসময় জেলা প্রশাসক বলেন, শিশু ও কিশোরদের জন্য একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও নান্দনিক বিনোদন পরিবেশ গড়ে তুলতে জেলা প্রশাসন সর্বদাই বদ্ধপরিকর। রাজবাড়ী জেলার সার্বিক উন্নয়ন ও জনসেবায় জেলা প্রশাসন অঙ্গীকারবদ্ধ।
Tag :


























