Dhaka ০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ঝিনাইদহে ১০৪ মোবাইল ফোন ও টাকা উদ্ধার মান্দায় ৯৫০ গ্রাম গাঁজাসহ নারী আটক প্রেমিকার তরকারিতে বিষ মেশানোর অভিযোগ, অস্ট্রেলীয় নারী অভিযুক্ত বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ জেলার ২-এ রজনীকান্তের সঙ্গে হৃতিকের চমক, ৪০ বছর পর একসঙ্গে পর্দায় আইনগত সহায়তায় ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ, নতুন অধ্যাদেশ জারি ডিসেম্বরের মধ্যে খুলে দেওয়া হবে পঞ্চবটি-মুক্তারপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ে : সড়কমন্ত্রী কালুখালীর মদাপুরে ১৩ পূজামণ্ডপের নেতাদের সঙ্গে বিএনপির মতবিনিময় পত্নীতলায় ৫০০ লিটার ওয়াশ ও ৯০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রাথমিকের সহকারী শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার, কাল থেকে ক্লাস শুরু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১০:০৩:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / 87

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বেতন কাঠামোর ১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাস পেয়ে তাদের সব ধরনের আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। সোমবার (১০ নভেম্বর) সচিবালয়ে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক খায়রুন নাহার লিপি।

এর আগে আন্দোলনরত শিক্ষকরা অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সঙ্গে বৈঠক করেন।

গত তিন দিন ধরে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করছিলেন তারা।

খায়রুন নাহার লিপি বলেন, “আমাদের দাবি ছিল ১০ম গ্রেড। তবে অর্থ মন্ত্রণালয় ১১তম গ্রেড বাস্তবায়নের নিশ্চয়তা দিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। তাদের আশ্বাসে আমরা আস্থা রেখেই কর্মসূচি প্রত্যাহার করছি।”

তিনি জানান, মঙ্গলবার থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নিয়মিত ক্লাস নেবেন। আনুষ্ঠানিক ঘোষণা শহীদ মিনারে গিয়ে দেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রাথমিকের সহকারী শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার, কাল থেকে ক্লাস শুরু

প্রকাশের সময় : ১০:০৩:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫