Dhaka ০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ঝিনাইদহে ১০৪ মোবাইল ফোন ও টাকা উদ্ধার মান্দায় ৯৫০ গ্রাম গাঁজাসহ নারী আটক প্রেমিকার তরকারিতে বিষ মেশানোর অভিযোগ, অস্ট্রেলীয় নারী অভিযুক্ত বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ জেলার ২-এ রজনীকান্তের সঙ্গে হৃতিকের চমক, ৪০ বছর পর একসঙ্গে পর্দায় আইনগত সহায়তায় ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ, নতুন অধ্যাদেশ জারি ডিসেম্বরের মধ্যে খুলে দেওয়া হবে পঞ্চবটি-মুক্তারপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ে : সড়কমন্ত্রী কালুখালীর মদাপুরে ১৩ পূজামণ্ডপের নেতাদের সঙ্গে বিএনপির মতবিনিময় পত্নীতলায় ৫০০ লিটার ওয়াশ ও ৯০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ৩

গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / 86

রাজধানীর মিরপুর-২ এ গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মোটরসাইকেলে হেলমেট পরা দুই দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১০ নভেম্বর) ভোররাত পৌনে ৪টার দিকে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে মোটরসাইকেলে থাকা দুজনকে শনাক্তের চেষ্টা চলছে। তিনি বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, এখনও ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে আছেন। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ওসি আরও জানান, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ভোররাত পৌনে ৪টার দিকে গ্রামীণ ব্যাংকের বাউন্ডারি ঘেঁষে একটি ককটেল ছুড়ে মারেন মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি। বিস্ফোরণের পর তারা দ্রুত পালিয়ে যান। তাদের দুজনেরই মাথায় হেলমেট ছিল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

প্রকাশের সময় : ১২:২৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫