Dhaka ০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ঝিনাইদহে ১০৪ মোবাইল ফোন ও টাকা উদ্ধার মান্দায় ৯৫০ গ্রাম গাঁজাসহ নারী আটক প্রেমিকার তরকারিতে বিষ মেশানোর অভিযোগ, অস্ট্রেলীয় নারী অভিযুক্ত বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ জেলার ২-এ রজনীকান্তের সঙ্গে হৃতিকের চমক, ৪০ বছর পর একসঙ্গে পর্দায় আইনগত সহায়তায় ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ, নতুন অধ্যাদেশ জারি ডিসেম্বরের মধ্যে খুলে দেওয়া হবে পঞ্চবটি-মুক্তারপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ে : সড়কমন্ত্রী কালুখালীর মদাপুরে ১৩ পূজামণ্ডপের নেতাদের সঙ্গে বিএনপির মতবিনিময় পত্নীতলায় ৫০০ লিটার ওয়াশ ও ৯০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ৩

মাঠ পর্যায় থেকে উঠে যাচ্ছে এনআইডির বয়স সংশোধন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / 88

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের ক্ষেত্রে কঠোর হচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বিশেষ করে বয়স সংশোধনের বিষয়টি এখন থেকে মাঠ পর্যায়ের নির্বাচন অফিসে না রেখে প্রধান কার্যালয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবীর জানান, বয়স সংশোধনের মতো স্পর্শকাতর বিষয়গুলো কেন্দ্রীয়ভাবে নিষ্পত্তি করা হবে, যাতে ডাটাবেজের নিরাপত্তা বজায় থাকে এবং অপব্যবহার রোধ করা যায়।

তিনি বলেন, এনআইডি সংশোধনের পরিমাণ অনেক বেড়ে গেছে এবং কিছু ক্ষেত্রে অসৎ উদ্দেশ্যে তথ্য পরিবর্তনের প্রবণতা দেখা গেছে। এসব অনিয়ম ঠেকাতে এবং প্রক্রিয়াকে আরও নিয়ন্ত্রিত করতে নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিজি আরও জানান, শুধুমাত্র বয়স সংশোধন নয়, এসওপিতে অন্যান্য সংশোধন ফিল্ডেও সুনির্দিষ্ট দিকনির্দেশনা যুক্ত করা হচ্ছে। পাশাপাশি আবেদন নিষ্পত্তির জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের বিষয়েও ভাবা হচ্ছে, যাতে বছরের পর বছর আবেদন ফেলে রাখার প্রবণতা বন্ধ করা যায়।

এই প্রস্তাবগুলো নির্বাচন কমিশনের সভায় অনুমোদনের পর কার্যকর করা হবে। গতকাল অনুষ্ঠিত এনআইডি ও ভোটার তালিকা সংক্রান্ত কমিটির সভায় এসব সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়। সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মাঠ পর্যায় থেকে উঠে যাচ্ছে এনআইডির বয়স সংশোধন

প্রকাশের সময় : ১১:৫৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫