অটোচালকদের সাথে মতবিনিময়
- প্রকাশের সময় : ০৬:২৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / 94
রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে রাজবাড়ী জেলার অটোচালক ও অটোমালিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।
সভায় রেলগেট এলাকায় অটোজট নিরসন এবং দুর্ঘটনা রোধকল্পে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অটোচালক ও অটোমালিক প্রতিনিধিগণ তাদের অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপার সবাইকে ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং, যানবাহনের প্রযুক্তিগত ত্রুটি নিয়মিত পরিদর্শন এবং যাত্রীসেবা উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান। সভায় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাবৃন্দ, অটোমালিক সমিতির নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


























