Dhaka ০৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে জাবিতে ‘হায়ার স্টাডি ৩৬০°’ শীর্ষক দিনব্যাপী সেমিনার দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : ইসি মাছউদ সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ যথেষ্ট নয়, তাকে বিচারের মুখোমুখি করতে হবে : মামুনুল হক কালীগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল—দাবি জামায়াত নেতার পাংশায় ২৪ প্রহরব্যাপী অখণ্ড তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন শুরু কর্নেল তাহেরের মৃত্যুবার্ষিকী পালিত। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আহ্বান হরিজন সম্প্রদায়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানববন্ধন মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ পদত্যাগের পরও আমৃত্যু যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

বাণীবহে হবিবর রহমান চেয়ারম্যান স্মৃতি গোলকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বালিয়াকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:৪৪:৫১ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • / 90

‘মাদক ছাড়ি খেলা ধরি’— এই স্লোগানকে ধারণ করে রাজবাড়ীর সদর উপজেলার বাণীবহ সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল মাঠে রোববার (২ নভেম্বর ২০২৫) বিকেলে অনুষ্ঠিত হয়েছে, “চেয়ারম্যান হবিবর রহমান স্মৃতি গোলকাপ ফুটবল টুর্নামেন্ট”-এর শুভ উদ্বোধন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণীবহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চেয়ারম্যান ও আবুল হোসেন ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মোঃ মনজুরুল আলম দুলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মনিরুজ্জামান, বিশিষ্ট ফুটবল প্রেমী অনিল কুমার দাস, বাণীবহ বাজারে বিশিষ্ট ব্যবসায়িক খলিলুর রহমান  স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমী দর্শকরা।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় রাজবাড়ী ফুটবল একাদশ বনাম বাণীবহ ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য (০–০) অবস্থায় শেষ হলে ট্রাইব্রেকারে (৩–১) গোলে বাণীবহ ফুটবল একাদশ রাজবাড়ী ফুটবল একাদশ কে হারিয়ে বিজয় অর্জন করে।

খেলাটি পরিচালনা করেন, বাংলাদেশ রেফারি অ্যাসোসিয়েশনের অনুমোদিত রেফারি “মোঃ নুরুল ইসলাম নরু , সহকারী হিসাবে ছিলেন “মোঃ আলী মুনসুর ” ও “মোঃ আবুবক্কার”।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চেয়ারম্যান মোঃ মনজুরুল আলম দুলাল বলেন,“মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। যুব সমাজকে মাঠে ফিরিয়ে আনতে এরকম টুর্নামেন্ট আয়োজন অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। ফুটবল আমাদের ঐতিহ্য, এই খেলাকে জনপ্রিয় করতে আমরা মাঠে-মাঠে কাজ করে যাচ্ছি।”

সভাপতির বক্তব্যে বানিবহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম বলেন, “যুব সমাজকে মাদকের করালগ্রাস থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এই টুর্নামেন্টের মাধ্যমে এলাকার তরুণরা যেমন আনন্দ পাবে, তেমনি সমাজে ঐক্য, সম্প্রীতি ও ইতিবাচক ধারা প্রতিষ্ঠিত হবে।”

উল্লেখ্য, টুর্নামেন্টে এলাকার বিভিন্ন ইউনিয়নের দল অংশগ্রহণ করবে এবং চূড়ান্ত পর্বে বিজয়ীদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাণীবহে হবিবর রহমান চেয়ারম্যান স্মৃতি গোলকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশের সময় : ০৮:৪৪:৫১ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫