Dhaka ০১:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাইভেট পড়তে যাওয়ার পথে কিশোর নিখোঁজ

একে আজাদ, পাংশা
  • প্রকাশের সময় : ০৫:৩০:২৬ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / 92
রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মো: ফাহিম বিশ্বাস (১৩) প্রাইভেট পড়তে যাওয়ার পথে নিখোঁজ হয়েছে।
গত মঙ্গলবার (৩৮ অক্টোবর) সকালে সাড়ে ৮ টার দিকে মৃগী ইউনিয়নের আড়কান্দি বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ আছে।
নিখোঁজ মো: ফাহিম বিশ্বাস মৃগী ইউনিয়নের আড়কান্দি গ্রামের শরিফুল ইসলামের ছেলে। নিখোঁজের আগে ফাহিমের পরনে কালো চেক শার্ট ও কালো রঙের ফুলপ্যান্ট ছিলো। তার গায়ের রং উজ্জ্বল ফার্সা, মুখোমন্ডল গোলাকার, লম্বা ৫ ফুট ৩ ইঞ্চি।
ফাহিম বিশ্বাসের চাচা মো: রাজু বিশ্বাস জানায়,প্রতিদিনের মতো গত মঙ্গলবার সকালে প্রাইভেট শিক্ষকের কাছে পড়তে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় ফাহিম।এরপর থেকে সে নিখোঁজ। ওই শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,ফাহিম পড়তে আসেনি। পরে সহপাঠী ও স্বজনদের বাসায় খবর নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। পরে গত বুধবার (২৯ অক্টোবর) কালুখালী থানায় নিখোঁজ ডাইরী করছি।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহেদুর রহমান বলেন, একটি নিখোঁজ ডাইরী পেয়েছি। যেহেতু নিখোঁজের দুইদিন পার হলেও কোন হুমকি কিংবা ফোন পাওয়া যাইনি,সুতরাং ধারণা করা হচ্ছে ওই কিশোর নিজেই আত্নগোপনে গেছে। তারপরও আমরা ছবিসহ বিভিন্ন থানায় জানিয়েছি।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রাইভেট পড়তে যাওয়ার পথে কিশোর নিখোঁজ

প্রকাশের সময় : ০৫:৩০:২৬ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫