বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

আদালতে মামলা চলাকালীন বৃদ্ধের জমি দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:২৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / 88

আদালতে মামলা চলমান থাকার পরও বৃদ্ধের ৩ শতক জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের কাচরন্দ গ্রামে।

আদালতের মামলা সূত্রে জানা যায়, আলেকজান বিবি নামে এক বৃদ্ধের ৩ শতক জমি ভুলবশত বিএস রেকর্ড হয় প্রতিবেশি শাহীন সরদার গংদের নামে। তাদের বিরুদ্ধে আলেকজান বিবির পক্ষে লুৎফর রহমান বাদী হয়ে ২০২১ সালের ১৬ নভেম্বর রাজবাড়ী আদালতে রেকর্ড সংশোধনী মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে রাজবাড়ীর গোয়ালন্দ সহকারী জজ আদালতে চলমান রয়েছে।

সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার বরাট ইউনিয়নের বরাট বাজার সংলগ্ন সড়ক থেকে ১০ফুটের মত চওড়া একটি সরু জমি পশ্চিম দিকে চলে গেছে। রাস্তার উপর কিছু ইট ও বালু রাখা হয়েছে। ভেতরে নির্মাণ শ্রমিক কাজ করছে। শাহিন সরদার সেখানে বসে নির্দেশনা দিচ্ছেন। একটি পাকাঘরের নিলটন পর্যন্ত কাজ শেষ হয়েছে। জমির মাঝদিয়ে নেট জালের একটি বেড়া দেখা গেছে।

বাদী লুৎফর রহমান বলেন, ‘ভূলবসত আমার মা (আলেকজান বিবি) এর ৩ শতক জমি বিএস রেকর্ডের সময় প্রতিবেশি শাহীন সরদারগংদের নামে রেকর্ড হয়ে যায়। এতে আমাদের এসএ ও আরএস নকশায় আমাদের জমি ঠিক আছে। কিন্ত বিএস রেকর্ডে জমি কমে গেছে। তাই রেকর্ড সংশোধনীর জন্য ২০২১ সালে রাজবাড়ী আদালতে একটি মামলা দায়ের করি। সেই মামলা এখন চলমান রয়েছে। কিন্ত বিবাদীগণ জোরপূর্বক চলতি বছরের এপ্রিল মাসে দখল নেওয়ার চেষ্টা করে। আমি ঢাকায় থাকি। বাড়িতে লোকজন না থাকাতে জমিতে বেড়া দিয়ে দখলে রেখেছে। তারা যেন এই জমিতে কোন অবকাঠামো নির্মাণ না করতে পারে সেজন্য আদালতে একটি স্থগিতাদেশ জারির আবেদন করি। কিন্তু প্রতিপক্ষ সেইসবের কিছু তোয়াক্কা না করেই ঘর নির্মাণ করছে। আমি তাদের বাধা দিতে গেলে তারা নানা রকম হুমকি ধামকি প্রদান করছে। এই বিষয়ে রাজবাড়ী সদর থানায় মৌখিকভাবে অভিযোগ দায়ের করেছেন বলে তিনি জানান।

অভিযুক্ত শাহিন সরদার বলেন, ‘আমরা মামলার জমি বাদ দিয়ে ঘর নির্মান করছি। যদি তাদের জমি এই ঘরের মধ্যে থাকে তাহলে আমরা এই ঘর ভেঙে সরিয়ে দেব।’

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, জমিজমার বিষটি আদালত নিষ্পত্তি করে। থানায় আমি এ বিষয়ে কোন অভিযোগ পায়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আদালতে মামলা চলাকালীন বৃদ্ধের জমি দখলের অভিযোগ

প্রকাশের সময় : ০৫:২৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫