Dhaka ০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার বাপাজসের নতুন সভাপতি ড. মহিউদ্দিন, সম্পাদক শিবলী

পেশিশক্তির রাজনীতি আর চলবে না: তাসনিম জারা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৩৯:২৬ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / 75

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, রাজনীতিতে যে পেশিশক্তি চলছিল, সেই রাজনীতি আর চলবে না। রাজনীতি এখন বদলে গেছে।

আজ শনিবার (০১ নভেম্বর) সকালে এ কথা বলেন তিনি।

রাজনীতিকদের মধ্যে কাঙ্ক্ষিত ঐক্য হয়নি উল্লেখ করে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব বলেন, “মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, তবে গণতান্ত্রিক চর্চা বজায় থাকলে সমাধান পাওয়া সম্ভব। জুলাই সনদের সুপারিশে স্বাস্থ্য কমিশনের প্রতিবেদন কে বাস্তবায়ন করবে, তা নির্দিষ্ট করে উল্লেখ করা নেই।”

রাস্তায় নামা ছাড়া কিছুই বাস্তবায়ন করা যায় না উল্লেখ করে তিনি আরো বলেন, “জুলাই সনদের সুপারিশে স্বাস্থ্য কমিশনের প্রতিবেদন কে বাস্তবায়ন করবে তার কোনো উল্লেখ নেই। আন্দোলন আর অনশন দাবি আদায়ের একমাত্র উপায়। যেটা পরিবর্তন দরকার।”

নারীদের রাজনীতির প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, “গণঅভ্যুত্থানে নারীরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। অথচ সিদ্ধান্ত গ্রহণের জায়গায় তাদের উপস্থিতি এখনও সীমিত। আমরা সংরক্ষিত আসন ৫০ থেকে ১০০তে উন্নীত করার প্রস্তাব দিয়েছিলাম।”

বেশ কয়েকটি দেশে ১৬ বছর বয়সে ভোট দেয়ার ব্যবস্থা রয়েছে উল্লেখ ডা. জারা বলেন, “তরুণরা যাতে একটি সুস্থ ও সুন্দর পরিবেশে রাজনীতিতে সম্পৃক্ত হতে পারে সে ব্যবস্থা করে দেওয়া আমাদের দায়িত্ব। এক্ষেত্রে আমরা ভোটাধিকারের বয়স ১৬ বছরে আনার প্রস্তাব করেছিলাম। কিছু কাঠামোগত পরিবর্তন না করলে, সেটা শুধু বলার মধ্যেই থেকে যাবে বাস্তবায়ন আর হবে না।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পেশিশক্তির রাজনীতি আর চলবে না: তাসনিম জারা

প্রকাশের সময় : ০৪:৩৯:২৬ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫