Dhaka ০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাকের পার্টির জনসভা ও র‌্যালি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৩:০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / 100

রাজবাড়ীতে জাকের পার্টির জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা জাকের পার্টির উদ্যোগে গত মঙ্গলবার রাজবাড়ী আজাদী ময়দানে জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ আলী বিশ^াস কাঞ্চন। বিশেষ অতিথি ছিলেন জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম মিয়া। সভাপতিত্ব করেন রাজবাড়ী পৌর জাকের পার্টির সভাপতি আব্দুল আজিজ সরদার।

বক্তারা বলেন, জাকের পার্টি একটি সুশৃঙ্খল দল। এই পার্টি হানাহানি, মারামারি, ভাংচুর এসব কাজ কখনও করেনা। তারা কাউকে প্রতিপক্ষও ভাবেন না। সর্বদাই ঈমানের পক্ষে তারা কাজ করেন।

জনসভা শেষে একটি বিশাল র‌্যালি ্আজাদী ময়দান থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাকের পার্টির জনসভা ও র‌্যালি

প্রকাশের সময় : ০৩:০৯:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫