Dhaka ০১:০৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিফাত হত্যা মামলা ভিন্ন মোড় দিতে নতুন নাটক

একে আজাদ, পাংশা
  • প্রকাশের সময় : ০৫:১৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / 79

রাজবাড়ীর পাংশায় সরকারি কলেজের শিক্ষার্থী সাজিদুর রহমান সিফাত হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে বাদী ও সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র জানায়, গত ১৫ অক্টোবর বুধবার দুপুরে আসামিরা রাজবাড়ী আদালত থেকে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে কালুখালী উপজেলার পাড়া বেলগাছি বেড়িবাঁধ এলাকায় সড়ক ঘটনায় আহত হয়। এর পর থেকে আসামিরা অভিযোগ তোলে মামলার বাদী ও সাক্ষী তাদের গতি রোধ করে মারপিট করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার দুপুর ৩ টা নাগাদ বেলগাছি বেড়িবাঁধ এলাকায় ভ্যানের পেছনে ইঞ্জিন চালিত নসিমন ধাক্কা দেয়। এসময় ভ্যানের সকল যাত্রী আহত হয়। পরে তারা নিজেরাই পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়। পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানা যায় গত রবিবার বিকেলে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মোহন, কালু, রবুল, সাবু ও আক্তার নামে পাঁচ জন প্রাথমিক চিকিৎসা নেয়।

এই মামলার সাক্ষী জাকির হোসেন বলেন, আসামীরা আমাকে এই মামলার সাক্ষী না দিতে হুমকি দিচ্ছে। তারা আমার বিরুদ্ধে মামলা করার হুমকি ও দিচ্ছে।তাদের কথা না শুনলে আমাকেও সিফাতের মতো অবস্থা করবে বলে বিভিন্ন মাধ্যমে আমাকে কাছে বার্তা পাঠাচ্ছে। আমি এখন নিরাপত্তা হীনতায় ভুগছি।

মামলার বাদী শাবানা খাতুন (নিহতের মা) বলেন, আমার ছেলেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে আসামীরা। এখন আবার মামলা উঠাতে হুমকি দিচ্ছে। গত কয়েকদিন আগে আসামিরা সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এখন মামলা ভিন্নখাতে নিতে আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে।

উল্লেখ্য, ২০২১ সালের ১২ই জানুয়ারী স্থানীয় সন্ত্রাসীরা এইচএসসি পরীক্ষার্থী সিফাতকে হাতুড়ী পেটা করে গুরুতর জখম করে। পরের দিন ১৩ই জানুয়ারী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে ১৫ই জানুয়ারী পাংশা থানায় ২৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সিফাত হত্যা মামলা ভিন্ন মোড় দিতে নতুন নাটক

প্রকাশের সময় : ০৫:১৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫