Dhaka ০৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার বাপাজসের নতুন সভাপতি ড. মহিউদ্দিন, সম্পাদক শিবলী ‘জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার’ ১৫ ঘণ্টা পর সেই দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ ফাইনালে লড়াই করে হারল বাংলাদেশ ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক

জুলাই সনদের আইনিভিত্তি নিশ্চিত না হলে অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি : নাহিদ ইসলাম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৪২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • / 96

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের আইনিভিত্তি ছাড়া অর্ডারে স্বাক্ষর করা মূল্যহীন হবে। বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত এনসিপি জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানে অংশীদার হবে না।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আইনিভিত্তি ও অর্ডারের নিশ্চয়তা ছাড়া সনদে স্বাক্ষর করলে তা পরবর্তী সরকারের কাছে মূল্যহীন হবে। সনদ বাস্তবায়নের আদেশ সনদ স্বাক্ষরের আগেই প্রকাশ করতে হবে এবং সেই আদেশের খসড়া বিষয়ে রাজনৈতিক ঐক্যমত গড়ে তুলতে হবে।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জনগণের সার্বভৌম অভিপ্রায় অনুসারে প্রধান উপদেষ্টা ড. ইউনূস জারি করবেন। আদেশের টেক্সট আগে দেখতে চায় এনসিপি।

এনসিপি আহ্বায়ক আরও জানান, জুলাই সনদে ৮৪টি সংস্কারের বিষয় একত্রে গণভোটে যাবে এবং গণভোটের প্রশ্ন আগেই চূড়ান্ত করতে হবে। জনগণ সনদ অনুমোদন করলে পরবর্তী সংসদকে সংবিধান সংস্কারের ক্ষমতা দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জুলাই সনদের আইনিভিত্তি নিশ্চিত না হলে অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি : নাহিদ ইসলাম

প্রকাশের সময় : ১২:৪২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫