Dhaka ০৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার বাপাজসের নতুন সভাপতি ড. মহিউদ্দিন, সম্পাদক শিবলী ‘জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার’ ১৫ ঘণ্টা পর সেই দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ ফাইনালে লড়াই করে হারল বাংলাদেশ ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

সংসদ ভোট ও গণভোট একসঙ্গে হলে আম-ছালা দুটোই যাবে: তাহের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / 117

বাংলাদেশ জামায়াতের ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোট একসঙ্গে হলে আম-ছালা দুটোই যাবে।’

সোমবার (১৩ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে এ এমন মন্তব্য করেন তিনি।

আলাদা হলে তো ভোট কম পড়ার আশঙ্কা রয়েছে এবং যে সময় আছে এতে কোনো প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘আমরা মনে করি একই দিন গণভোট হলে রিফর্মসের ইস্যু মাইনর হয়ে যাবে। কারণ সবাই নিজের দলের প্রার্থীকে নিয়ে ব্যস্ত থাকবে। আরেকটা ভোটের জন্য তাকে ভোটারকে কে চাপাচাপি করবে। বরং আলাদা হলে মানুষ ভোট দেবে। আবার ঝামেলা হলে তা জানা যাবে। আর এক সঙ্গে দুটো ভোট হলে এবং ঝামেলা হলে আম ছালা দুটোই যাবে। আমরা নভেম্বরে গণভোট করার জন্য বলেছি।’

তিনি সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনের পক্ষে যুক্তি দিয়ে বলেন, ‘একসঙ্গে হলে তিনটি প্রধান সমস্যা হবে, প্রত্যেক দল তখন শুধুই নির্বাচনী প্রতীকের বিজয়ে মনোযোগী থাকবে। যদি নির্বাচনের কোথাও স্থগিত হয়, তাহলে গণভোটও বন্ধ হয়ে যাবে।’

জামায়াতের এই নেতা কমিশনকে আশ্বস্ত করার বিষয়টি জানান যে, সরকার সিদ্ধান্ত নিলে ইসি সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজন করবে। তিনি বলেন, ‘আমরা বলেছি, এটা (গণভোট) আলাদা হওয়া উচিত। আমরা প্রস্তাব করেছি, নভেম্বরে গণভোট করা হোক।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সংসদ ভোট ও গণভোট একসঙ্গে হলে আম-ছালা দুটোই যাবে: তাহের

প্রকাশের সময় : ০৯:০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫