Dhaka ০৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাপাজসের নতুন সভাপতি ড. মহিউদ্দিন, সম্পাদক শিবলী ‘জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার’ ১৫ ঘণ্টা পর সেই দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ ফাইনালে লড়াই করে হারল বাংলাদেশ ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরাতে আলোচনা চলছে : বিজিবি সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির ২১টি মনোনয়ন ফরম বিক্রি বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসে এক মাসে গ্রেপ্তার ১ হাজার ২৬০ জন যুক্তরাষ্ট্রের ওরেগনে স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫

দেশের মানুষ ও আন্তর্জাতিক সম্প্রদায় সুষ্ঠু নির্বাচন চায়: আমীর খসরু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:৩৫:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • / 88

শুধু দেশের জনগণ নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ও বাংলাদেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, ‘ভোটের আর মাত্র তিন মাস বাকি। এখন থেকেই নির্বাচন কমিশনের (ইসি) উচিত কার্যকর ভূমিকা পালন করা। শুধু দেশের মানুষ নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ও একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়।’

তিনি আরও বলেন, ‘বিদেশিদের কাছে আমাদের কোনো নালিশ নেই। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ। তবে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণে প্রতিনিধি পাঠাবে, তারা চায় নির্বাচন হোক স্বচ্ছ ও অংশগ্রহণমূলক।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসির ভূমিকা, রাজনৈতিক পরিস্থিতি এবং বিএনপির অবস্থান নিয়েই এই আলোচনা হয়েছে বলে জানান খসরু।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দেশের মানুষ ও আন্তর্জাতিক সম্প্রদায় সুষ্ঠু নির্বাচন চায়: আমীর খসরু

প্রকাশের সময় : ০৩:৩৫:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫