Dhaka ০৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাপাজসের নতুন সভাপতি ড. মহিউদ্দিন, সম্পাদক শিবলী ‘জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার’ ১৫ ঘণ্টা পর সেই দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ ফাইনালে লড়াই করে হারল বাংলাদেশ ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরাতে আলোচনা চলছে : বিজিবি সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির ২১টি মনোনয়ন ফরম বিক্রি বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসে এক মাসে গ্রেপ্তার ১ হাজার ২৬০ জন যুক্তরাষ্ট্রের ওরেগনে স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫

মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই : সারজিস আলম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৪৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • / 96

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, কিছু উপদেষ্টার মধ্যে দায়সারা কর্মকাণ্ড পরিলক্ষিত হচ্ছে। তারা কোনোভাবে একটা দায়সারা দায়িত্ব পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই যেন বেঁচে যান। কিন্তু এত শহিদের রক্তের ওপর দাঁড়িয়ে তা কোনোভাবেই হতে দেওয়া হবে না। যারা এ ধরনের চিন্তা করেন, তাদের জন্য পৃথিবীতে মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে নওগাঁয় এনসিপির জেলা কমিটির সমন্বয় সভায় এসব কথা বলেন সারজিস আলম।

তিনি বলেন, নির্বাচন কমিশন জাতীয় লীগ নামে একটি দলকে নিবন্ধন দিতে উঠেপড়ে লেগেছে। অথচ টয়লেটের পাশে ছোট্ট একটা ঘর ছাড়া আর কিছুই নেই। কোনো রাজনৈতিক দলকে নিবন্ধন দিতে গেলে আগের ক্রাইটেরিয়া মানলেই হবে না; অবশ্যই সবকিছু যাচাই-বাছাই করেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এদিন সদর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই : সারজিস আলম

প্রকাশের সময় : ০৪:৪৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫