Dhaka ০৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাপাজসের নতুন সভাপতি ড. মহিউদ্দিন, সম্পাদক শিবলী ‘জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার’ ১৫ ঘণ্টা পর সেই দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ ফাইনালে লড়াই করে হারল বাংলাদেশ ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরাতে আলোচনা চলছে : বিজিবি সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির ২১টি মনোনয়ন ফরম বিক্রি বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসে এক মাসে গ্রেপ্তার ১ হাজার ২৬০ জন যুক্তরাষ্ট্রের ওরেগনে স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫

খেলাফত মজলিস এখনো কোনো নির্বাচনী জোটে যোগ দেয়নি: মামুনুল হক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৫০:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / 115

বাংলাদেশ খেলাফত মজলিস এখন পর্যন্ত কোনো নির্বাচনী জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন দলটির আমীরে মজলিস মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। তিনি বলেন, “আমরা আপাতত জুলাই-সনদ বাস্তবায়নের দাবিতে চলমান ঐক্যবদ্ধ আন্দোলনে আছি। এই আন্দোলনের সফলতার কোনো বিকল্প নেই।”

সোমবার (৬ অক্টোবর) সকালে ঢাকার মোহাম্মদপুরে তার ব্যক্তিগত কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ওই অনুষ্ঠানে হাটহাজারী মাদরাসার শাইখুল হাদীস আল্লামা আব্দুল আজিজ (রহ.)-এর সাহেবজাদা এবং আমীরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী (দা.বা.)-এর জামাতা মাওলানা হাবীবুল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিসে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। তিনি আমীরে মজলিসের হাতে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে সংগঠনের সদস্যপদ গ্রহণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আব্দুস সোবহান, খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় নেতা জাকির হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংগঠনের রাজনৈতিক অবস্থান সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে মামুনুল হক বলেন, “খেলাফত মজলিসের যে কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত সংগঠনের সর্বোচ্চ সাংগঠনিক কাঠামোর মধ্য দিয়ে গ্রহণ করা হবে। প্রথমে রাজনৈতিক সেলে আলোচনা হবে, এরপর কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে উপস্থাপন এবং সর্বশেষ কেন্দ্রীয় মজলিসে শূরা’য় আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মতামতও গ্রহণ করা হবে।”

তিনি আরো বলেন, “তৃণমূল নেতাকর্মীদের জনগণের সঙ্গে মিশে কাজ করতে হবে। জনগণের চাওয়া-পাওয়া এবং বাস্তবতা বিবেচনায় রেখেই আমাদের রাজনৈতিক কর্মসূচি নির্ধারণ করতে হবে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

খেলাফত মজলিস এখনো কোনো নির্বাচনী জোটে যোগ দেয়নি: মামুনুল হক

প্রকাশের সময় : ০৪:৫০:৫১ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫