খাগড়াছড়ির অশান্তির পেছনে জড়িত থাকার অভিযোগ অস্বীকার ভারতের

- প্রকাশের সময় : ১১:০০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / 76
চট্টগ্রামের পাহাড়ি জেলা খাগড়াছড়িতে সাম্প্রতিক অশান্তির ঘটনায় ভারতের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে দেশটি। শুক্রবার (৩ অক্টোবর) সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বলেন, এ ধরনের অভিযোগ ভিত্তিহীন।
তিনি অভিযোগ করেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয়ে দায়ভার অন্যদিকে চাপাতে চাইছে। বরং পাহাড়ি সংখ্যালঘুদের ওপর উগ্রবাদীদের হামলা ও জমি দখলের ঘটনা তদন্ত করার পরামর্শ দেন তিনি।
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেনেন্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম অভিযোগ করেছিলেন, ভারত ও সাবেক স্বৈরাচার মিলেই খাগড়াছড়িতে অশান্তি তৈরির চেষ্টা করছে। তবে ভারত তা অস্বীকার করেছে।
সম্প্রতি জেলার সিঙ্গিনালা এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও পরে মেডিকেল রিপোর্টে ধর্ষণের প্রমাণ মেলেনি, এর মধ্যেই দুর্বৃত্তরা শতাধিক ঘরবাড়ি ও দোকানে ভাঙচুর-অগ্নিসংযোগ করে এলাকায় অশান্তি সৃষ্টি করে।






















