Dhaka ০৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাবনায় ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক আটক, মাদরাসায় আগুন রাজবাড়ীতে কমরেড মোখলেছুর রহমানের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা প্রধানমন্ত্রীর বাসের ছবি নিয়ে কমেন্ট করা সেই যুবক কারাগারে খাটের নিচে সাপ দেখে আতঙ্কিত পরিবার, উদ্ধার হলো রাজ গোখরা সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদণ্ডের তথ্য চাইল ঢাকা ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-শিশুসহ নিহত ৬, আহত ৭ শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, দুজনকে আটক করেছে পুলিশ বিগত সরকার প্রকল্পের নামে লুটপাট করেছে: পর্যটনমন্ত্রী ‘জুলাই স্মৃতিস্তম্ভের অনুষ্ঠান নিয়ে বিরোধী দল ধোঁকাবাজি করেছে’ শিশুকে যৌন নিপীড়নের কথা স্বীকার করতেই মাদ্রাসাশিক্ষককে সপাটে চড় বাবার, ভিডিও ভাইরাল

খাটের নিচে সাপ দেখে আতঙ্কিত পরিবার, উদ্ধার হলো রাজ গোখরা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:২৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • / 2

কক্সবাজারের টেকনাফে একটি বসতঘর থেকে বিষধর রাজ গোখরা সাপ উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার বিকেলে সাপটিকে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়।

স্থানীয়রা জানান, বুধবার একটি বসতবাড়ির লোকজন খাটের নিচে বড় আকৃতির একটি সাপ দেখতে পান। এতে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাপটি ছোবল দেওয়ার চেষ্টা করলে আতঙ্ক আরও বেড়ে যায়। একপর্যায়ে সাপটি ঘর থেকে বেরিয়ে এলে বাড়ির মালিক আবদুল গফুর কৌশলে সেটিকে একটি বস্তায় আটকে ফেলেন। পরে বন বিভাগকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে শিলখালী রেঞ্জের অধীন রাজারছড়া বিটের বিট কর্মকর্তাসহ বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করে। বন বিভাগ জানায়, উদ্ধার করা সাপটি কিং কোবরা বা রাজ গোখরা। এটি বিষধর ও বড় আকৃতির সাপ হিসেবে পরিচিত।

বুধবার বিকেলে শিলখালী রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলামের নেতৃত্বে সাপটিকে লোকালয় থেকে দূরে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়। বন বিভাগের সদস্যরা সাপটিকে বাহারছাড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকায় হাজি মোজাহের স্টেডিয়ামের পূর্ব পাশের গভীর জঙ্গলে নিয়ে যান। এ সময় বনরক্ষক হাবিব হোসেন, ইআরটি ও সিপিজির সদস্যরা উপস্থিত ছিলেন।

বন বিভাগের কর্মকর্তারা বলেন, বন্যপ্রাণী ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই লোকালয়ে ঢুকে পড়া বন্যপ্রাণীকে হত্যা না করে উদ্ধার করে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করাই সঠিক পদক্ষেপ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

খাটের নিচে সাপ দেখে আতঙ্কিত পরিবার, উদ্ধার হলো রাজ গোখরা

প্রকাশের সময় : ০৬:২৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬