Dhaka ০৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এনসিপি এখন ‘প্রক্সি জামায়াত পার্টি’: রাশেদ খান নিজে অসুস্থ বলে মাদ্রাসাছাত্রীদের পরিচালক স্বামীর কাছে পাঠাতেন স্ত্রী, অতঃপর… ফ্ল্যাট থেকে যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার আল-আকসা মসজিদের খতিবকে গ্রেফতার করলো ইসরায়েলি বাহিনী নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩ পাবনায় ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক আটক, মাদরাসায় আগুন রাজবাড়ীতে কমরেড মোখলেছুর রহমানের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা প্রধানমন্ত্রীর বাসের ছবি নিয়ে কমেন্ট করা সেই যুবক কারাগারে খাটের নিচে সাপ দেখে আতঙ্কিত পরিবার, উদ্ধার হলো রাজ গোখরা সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদণ্ডের তথ্য চাইল ঢাকা

বাগেরহাটে সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক নিহত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৫৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • / 99

বাগেরহাটের স্থানীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার হায়াত উদ্দিন (৪২) সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় শহরের হাড়িখালি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত হায়াত উদ্দিন বাগেরহাট পৌর শহরের হাড়িখালি এলাকার নিজাম উদ্দিনের ছেলে। সাংবাদিকতার পাশাপাশি তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সম্প্রতি বাগেরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সন্ত্রাসীদের হামলায় বিএনপি নেতা ও সাংবাদিক হায়াত উদ্দিন নিহত হয়েছেন। তদন্ত করতে পুলিশ ও অন্যান্য ইউনিট মাঠে কাজ করছে। হত্যাকারী এবং ঘটনার কারণ এখনও নিশ্চিত করা যায়নি।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাগেরহাটে সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক নিহত

প্রকাশের সময় : ০৯:৫৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫