Dhaka ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার’ ১৫ ঘণ্টা পর সেই দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ ফাইনালে লড়াই করে হারল বাংলাদেশ ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরাতে আলোচনা চলছে : বিজিবি সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির ২১টি মনোনয়ন ফরম বিক্রি বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসে এক মাসে গ্রেপ্তার ১ হাজার ২৬০ জন যুক্তরাষ্ট্রের ওরেগনে স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫ বাজারে ২০০ টাকার টমেটো, কম দামে মিলছে শুধু পেঁপে-মিষ্টিকুমড়া

এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করলেন সাংবাদিকরা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:২২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • / 74

বিমানবন্দরে সংবাদ সম্মেলনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন গণমাধ্যমকর্মীরা। এ ঘটনায় সংবাদ সম্মেলন বয়কট করে ফিরে যান তারা।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে এ ঘটনা ঘটে।

জানা যায়, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে দেশে ফেরেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীরা। তাদের সফর নিয়ে বিমানবন্দরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সেখানে বিএনপি নেতা হুমায়ুন কবির ব্রিফিং দিচ্ছিলেন। এসময় এনসিপি নেতারা উচ্চস্বরে স্লোগান দিলে এক সাংবাদিক তাদের থামতে অনুরোধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে এনসিপি নেতাকর্মীরা সাংবাদিকদের ওপর চড়াও হন ও লাঞ্ছিত করেন।

এ ঘটনার প্রতিবাদে এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করে ফিরে যান উপস্থিত সাংবাদিকরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করলেন সাংবাদিকরা

প্রকাশের সময় : ০৩:২২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫