Dhaka ০৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এনসিপি এখন ‘প্রক্সি জামায়াত পার্টি’: রাশেদ খান নিজে অসুস্থ বলে মাদ্রাসাছাত্রীদের পরিচালক স্বামীর কাছে পাঠাতেন স্ত্রী, অতঃপর… ফ্ল্যাট থেকে যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার আল-আকসা মসজিদের খতিবকে গ্রেফতার করলো ইসরায়েলি বাহিনী নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩ পাবনায় ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক আটক, মাদরাসায় আগুন রাজবাড়ীতে কমরেড মোখলেছুর রহমানের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা প্রধানমন্ত্রীর বাসের ছবি নিয়ে কমেন্ট করা সেই যুবক কারাগারে খাটের নিচে সাপ দেখে আতঙ্কিত পরিবার, উদ্ধার হলো রাজ গোখরা সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদণ্ডের তথ্য চাইল ঢাকা

জেন জি বিক্ষোভে উত্তাল মরক্কো, নিহত ২

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • / 80

মরক্কোয় জনস্বাস্থ্য ও শিক্ষা খাতে সংস্কারের দাবিতে চলমান জেন জি বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। দক্ষিণাঞ্চলে বিক্ষোভকারীরা একটি পুলিশ স্টেশনে হামলার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী গুলি চালায়। এতে দুইজন নিহত হন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে ছুরি, পেট্রোলবোমা ও পাথর নিয়ে আন্দোলনকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় সারাদেশে ৪০৯ জনকে গ্রেফতার করা হয়েছে। সহিংসতায় নিরাপত্তা বাহিনীর ২৬৩ সদস্য ও অন্তত ২৩ জন সাধারণ নাগরিক আহত হয়েছেন। বিক্ষোভকারীরা গাড়িতে আগুন দেয়, দোকানপাট ভাঙচুর করে এবং ব্যাংক লুট করে। এসময় ১৪২টি নিরাপত্তা বাহিনীর গাড়ি ও ২০টি ব্যক্তিগত গাড়ি পুড়িয়ে দেওয়া হয়।

এই বিক্ষোভের ডাক দিয়েছে অনলাইনে সংগঠিত ‘জেন জি ২১২’ নামের এক যুবগোষ্ঠী। টিকটক, ইনস্টাগ্রাম ও ডিসকোর্ডের মতো সামাজিক মাধ্যমে তারা সমাবেশের আহ্বান জানায়। তাদের অভিযোগ, ২০৩০ বিশ্বকাপ আয়োজনের জন্য বিলিয়ন ডলার ব্যয় হলেও স্কুল ও হাসপাতাল অবহেলিত রয়ে গেছে। বিক্ষোভে তারা স্লোগান দেয়— “স্টেডিয়াম আছে, হাসপাতাল কোথায়?”

তবে জেন জি ২১২ জানিয়েছে, তারা সহিংসতা সমর্থন করে না এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবে।

দেশটিতে দ্রুত উন্নয়ন হলেও স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানে বৈষম্য বাড়ছে বলে অনেকে মনে করছেন। এ বছরের শেষ দিকে আফ্রিকা কাপ অব নেশনস এবং ২০২৬ সালে জাতীয় নির্বাচন সামনে রেখে আন্দোলনটি গভীর সামাজিক বৈষম্যের প্রতিচ্ছবি হয়ে উঠছে।

সূত্র: আল জাজিরা

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জেন জি বিক্ষোভে উত্তাল মরক্কো, নিহত ২

প্রকাশের সময় : ০৩:১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫