Dhaka ১২:২০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পদ পাইয়ে দেওয়ার নামে টাকা ও খাসি নেওয়ার অভিযোগ, বিএনপি নেতাকে অব্যাহতি প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ নওগাঁয় নবমীর রাত পর্যন্ত ১২৮ পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য ধলু নওগাঁর সাপাহার সীমান্তে ১২ বোতল ভারতীয় মদ জব্দ সাত জটিল রোগে আক্রান্তরা পাবেন এক লাখ টাকা, আবেদন করবেন যেভাবে বিএনপিতে শৃঙ্খলা ফেরাতে কঠোর তারেক রহমান, সতর্ক নেতা-কর্মীরা বিতর্কিত ভিডিও নিয়ে মুখ খুললেন মাহমুদউল্লাহ রিয়াদ দুর্গাপূজায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ঐক্যের নতুন দৃষ্টান্ত: আমির খসরু আজ শুভ বিজয়াদশমী; প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব ধর্ম যার যার, পরিচয় আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সংগীতকে বিদায় জানাচ্ছেন তাহসান!

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:১৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / 104

দীর্ঘ দুই যুগের সংগীত ক্যারিয়ার শেষে ধীরে ধীরে গানের মঞ্চ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান। অস্ট্রেলিয়ায় রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক কনসার্টে হাজারো দর্শকের সামনে এ ঘোষণা দেন তিনি।

কনসার্টে ভক্তদের উদ্দেশে তাহসান বলেন, “এটাই আমার লাস্ট কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলবো। মেয়ে বড় হচ্ছে—এখন কি দাঁড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে?”

তিনি জানান, ইতোমধ্যে সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিএক্টিভ করেছেন। ভক্তরা খুঁজেও তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুঁজে পাচ্ছেন না। যদিও সরাসরি ‘অবসর’ শব্দটি ব্যবহার করেননি, তবে তার বক্তব্যে স্পষ্ট হয়েছে সংগীতে তার নিয়মিত উপস্থিতি আর দেখা যাবে না।

তাহসান ১৯৯৮ সালে ব্যান্ড ‘ব্ল্যাক’ প্রতিষ্ঠার মাধ্যমে সংগীতে যাত্রা শুরু করেন। পরে ২০০৪ সালে প্রকাশিত ‘কিছু কথা’ অ্যালবামের মাধ্যমে একক ক্যারিয়ারে আত্মপ্রকাশ করেন। ২০১২ সালে গঠন করেন নিজস্ব ব্যান্ড ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ এবং নিজের স্টুডিও ‘কৃত্যদাসের আবাসে’ নির্মাণ করেন।

দুই দশকের বেশি সময় ধরে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। এর মধ্যে রয়েছে— ‘চোখে চোখে কথা হতো’, ‘যদি কোনোদিন’, ‘চলে যাও তবে’, ‘আলো’, ‘ছুঁয়ে দিলে মন’, ‘কতদূর’, **‘প্রেম তুমি’**সহ আরও অনেক হিট গান, যা এখনও ভক্তদের হৃদয়ে সমানভাবে বাজে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সংগীতকে বিদায় জানাচ্ছেন তাহসান!

প্রকাশের সময় : ০৯:১৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫