Dhaka ০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরাতে আলোচনা চলছে : বিজিবি সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির ২১টি মনোনয়ন ফরম বিক্রি বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসে এক মাসে গ্রেপ্তার ১ হাজার ২৬০ জন যুক্তরাষ্ট্রের ওরেগনে স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫ বাজারে ২০০ টাকার টমেটো, কম দামে মিলছে শুধু পেঁপে-মিষ্টিকুমড়া বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ, দেশজুড়ে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে আয়োজন দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলার বাইরে গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন নওগাঁয় ৫০ পূজামণ্ডপের নিরাপত্তা তদারকিতে বিজিবি

বিপ্লব সফল করতে সংগঠনকে শক্তিশালী করতে হবে: মির্জা ফখরুল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:২৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 84

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা আজ বিপ্লব করতে চান, সমাজ বদলাতে চান, এবং সাধারণ মানুষের জীবনমান পরিবর্তন করতে চান, তাদেরকে অবশ্যই সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে। কোনো বিপ্লব তখনই সফল হবে যখন সংগঠন শক্তিশালী ও সুসংগঠিত হবে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বাংলা একাডেমির সাহিত্যবিশারদ মিলনায়তনে কমরেড বদরুদ্দীন উমরের শোকসভায় বক্তৃতা করেন তিনি।

মহাসচিব ফখরুল বলেন, ‘আলোচনা সভায় একটি বিষয় খুব জোরে এসেছে, তা হলো সংগঠন। ব্যক্তিগত উদ্যোগে বিপ্লব সফল হয় না, সংগঠন থাকলেই তা সম্ভব। আজকের হতাশার মূল কারণও হলো সংগঠনের অভাব। বিপ্লবী সংগঠন ছাড়া বিপ্লব হয় না।’

তিনি আরও বলেন, ‘যারা সমাজ পরিবর্তন এবং সাধারণ মানুষের অবস্থার উন্নয়ন চান, তাদেরকে সেই সংগঠনকে আরও মজবুত করতে হবে। বদরুদ্দীন উমরের ভাষায় মানুষের কাছে পৌঁছাতে হবে, তাহলেই সফলতা সম্ভব। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত তার আদর্শ ও সংগ্রামের সঙ্গে কোনো আপস করেননি।’

ফখরুল বলেন, ‘কমরেড বদরুদ্দীন উমরের সঙ্গে আমার ব্যক্তিগত মেলামেশার সুযোগ সীমিত ছিল। তবে তার আদর্শ এবং সংগ্রামের সঙ্গে তিনি কখনও আপোস করেননি। নতুন প্রজন্ম তার কাছ থেকে কতটুকু গ্রহণ করেছে, তা আমার জানা নেই। তবে তার প্রতিটি নীতি আমাদের জন্য উদাহরণ।’

শোকসভার শুরুতে এক মিনিট দাঁড়িয়ে বদরুদ্দীন উমরের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়া কমিউনিস্ট ইন্টারন্যাশনাল সংগীত পরিবেশন এবং একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

শোকসভায় আরও বক্তব্য দেন মাহবুবউল্লাহ, কমরেড খালেকুজ্জামান ভূঁইয়া, ড. আকমল হোসেন, কমরেড সজীব রায়, অধ্যাপক সিরাজুল ইসলাম প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিপ্লব সফল করতে সংগঠনকে শক্তিশালী করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশের সময় : ০৮:২৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫