গুরুত্বপূর্ণ সংবাদ:
জাতীয় পার্টি ফ্যাসিবাদকে সহায়তা করেছে, বিচার হওয়া উচিত: রিজভী
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৫:০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / 79
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় জাতীয় পার্টি সক্রিয়ভাবে সহায়তা করেছে। তাই যারা ফ্যাসিবাদকে সহযোগিতা করেছে, তাদের আইনানুযায়ী বিচারের আওতায় আনা উচিত।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী আরও বলেন, “যারা ফ্যাসিবাদের অনুসারী, তাদের নিরাপত্তার দায়িত্ব বিএনপির নেওয়ার প্রশ্নই ওঠে না। গণতান্ত্রিক রাষ্ট্রে যে কেউ অন্যের বিরুদ্ধে কথা বলার বা সমালোচনা করার অধিকার রাখে। তবে ডাকসুর সাবেক ভিপি নুরের ওপর হামলা ন্যক্কারজনক।”
তিনি অভিযোগ করেন, তারেক রহমানকে কারাগারে নেওয়ার মূল উদ্দেশ্য ছিল গোটা জাতিকে পরাভূত করা।
Tag :






















