গুরুত্বপূর্ণ সংবাদ:
জাপার কার্যক্রম স্থগিতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে এনসিপির আহ্বান
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৮:১২:১৩ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / 88
জাতীয় পার্টির (জাপা) সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার বিষয়ে সরকারকে আরো বেশি কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
রোববার (৩১ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে গুম কমিশনের প্রতিবেদন আমলে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে এনসিপি।
আদীব বলেন, গুম স্পষ্টভাবে উল্লেখ করেছে, গত ১৫ বছর ধরে যেসব বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম-খুন হয়েছে সেখানে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার সংশ্লিষ্টতা রয়েছে। আমরা সরকারের কাছে সুস্পষ্টভাবে দাবি করেছি, সরকার গুম কমিশনের প্রতিবেদন আমলে নিয়ে রাষ্ট্রীয় যেসব সংস্থার সদস্যরা এ ধরনের অভিযোগে অভিযুক্ত, তাদের বিরুদ্ধে যেন সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করে।
Tag :






















