Dhaka ১২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নুরের ওপর হামলার প্রতিবাদে সারাদেশে গণঅধিকার পরিষদের কর্মসূচি ঘোষণা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৩৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / 101

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
ঘোষণা অনুযায়ী, শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টায় প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করবে গণঅধিকার পরিষদ।
এ কর্মসূচিতে দলের অঙ্গ ও সহযোগী সংগঠন– ছাত্র, যুব, শ্রমিকসহ সংশ্লিষ্ট সবাইকে অংশগ্রহণ ও সর্বোচ্চ সহযোগিতা করার নির্দেশনা দেওয়া হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণভাবে আয়োজিত এ বিক্ষোভ মিছিলের মাধ্যমে নুরুল হক নুরের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানানো হবে এবং দোষীদের শাস্তির দাবি উত্থাপন করা হবে।
প্রসঙ্গত, রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার রাতে বিজয় নগরে আল রাজী টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ঢাকা পোস্টকে বলেন, পার্টি অফিসের সামনে সংবাদ সম্মেলন করার প্রস্তুতি নেওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনী আমাদের ওপর হামলা করে। এতে নুরুল হক নুর মারাত্মক আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার পর গণঅধিকার পরিষদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় তারা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া দিলে তারা আল রাজী টাওয়ারের সামনে চলে আসে। একই সময়ে সেখানে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন নুরুল হক নুরসহ দলটির শীর্ষ নেতারা। পরে সেখানে তাদের লাঠিপেটা করে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।
এর আগে সন্ধ্যায় বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নুরের ওপর হামলার প্রতিবাদে সারাদেশে গণঅধিকার পরিষদের কর্মসূচি ঘোষণা

প্রকাশের সময় : ০৮:৩৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫