Dhaka ১২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নুর আশঙ্কাজনক, বাঁচবে কি মরবে জানি না : রাশেদ খাঁন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / 87

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১০টার পর কাকরাইলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেন, “হামলায় নুরুল হক নুরের নাক ফেটে গেছে, চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার হাত ভেঙে গেছে। তিনি এখন মুমূর্ষু অবস্থায় আছেন। বাঁচবেন কি না—আমি বলতে পারছি না।”

রাশেদ খাঁন আরও জানান, হামলায় তিনি নিজেও আহত হয়েছেন এবং দলটির শতাধিক নেতাকর্মী গুরুতর জখম হয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে অবস্থান নেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় জাপা নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়।

পরে সেনাবাহিনী এসে জাপা নেতাকর্মীদের সরিয়ে দেয় এবং গণ অধিকার পরিষদের নেতাদের ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থল ছাড়তে নির্দেশ দেয়। কিন্তু তারা সরে না দাঁড়ানোয় আইন-শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নুরুল হক নুরসহ বহুজন আহত হন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নুর আশঙ্কাজনক, বাঁচবে কি মরবে জানি না : রাশেদ খাঁন

প্রকাশের সময় : ১২:৫০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫