বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
উত্তাল গাজীপুর শিল্পাঞ্চল, পুলিশের গাড়িতে শ্রমিকদের আগুন ১০বার ৭ গোল করা আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বড় জয় কোনটি দেড় ঘণ্টার চেষ্টায় মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নয়: হাইকোর্ট আওয়ামী লীগ নেতাকর্মী পেলেই নিতে হবে থানায়: নির্দেশ ইশরাকের মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল ব্যবহারকারীদের ছবি ব্যবহারের অভিযোগ, মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ১১ বছর আগে ৭ গোলের স্মৃতি ফিরিয়ে স্কালোনি বললেন, ‘ব্যক্তির চেয়ে দল আগে’ কারাগারে বাবা বন্দি, মাঠে আলো ছড়াচ্ছেন ছেলে: ব্রাজিল পেয়েছে নতুন এক রবিনিও

এক সপ্তাহের মধ্যেই গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 109

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি বিশ্বাস করেন যে, গাজায় এক সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতির চেষ্টায় জড়িত কিছু ব্যক্তির সঙ্গে কথা বলার পর তিনি এ বিষয়ে আশাবাদী। খবর আল জাজিরার।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি মনে করি এটা খুব কাছাকাছি। আমি এ বিষয়ে সম্পৃক্ত কিছু লোকের সঙ্গে কথা বলেছি।

তিনি আরও বলেন, আমি মনে করি আগামী সপ্তাহের মধ্যে আমরা একটি যুদ্ধবিরতিতে পৌঁছাতে যাচ্ছি। তবে তিনি কাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

এদিকে জর্ডানের আম্মান থেকে আল জাজিরার প্রতিবেদক নুর ওদেহ বলেছেন, ট্রাম্পের মন্তব্য গাজার ক্ষুধার্ত ও বোমা বিধ্বস্ত জনগণের জন্য ‘খুশির সংবাদ’। তবে তিনি সতর্ক করে বলেছেন, এই মুহূর্তে ওই অঞ্চলের কোথাও কোনো আলোচনা হচ্ছে না।

তিনি বলেন, আমরা যা জানি তা হলো ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির পর যুদ্ধবিরতির আলোচনা দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছে। ইসরায়েল যুদ্ধ শেষ করার বিষয়ে কথা বলতে চায় না। আসলে ইসরায়েলি প্রধানমন্ত্রী যদি তা করেন তবে তিনি অনেক ঝুঁকি নেবেন।

তিনি আরও বলেন, অনেক প্রতিবেদন অনুসারে, একটি বোঝাপড়া রয়েছে যে আরব রাষ্ট্রগুলোর সঙ্গে স্বাভাবিকীকরণ চুক্তির বিনিময়ে নেতানিয়াহুকে এক ধরণের যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে, যা ট্রাম্প প্রশাসন প্রচার করেছে।

অন্যদিকে হামাস দাবি করেছে যে ইসরায়েল গাজার বিরুদ্ধে তাদের যুদ্ধ বন্ধ করুক এবং মার্চ মাসে সর্বশেষ যুদ্ধবিরতি ভঙ্গের পর গাজার দখলকৃত এলাকাগুলো থেকে ইসরায়েলি সেনাবাহিনীকে সরে যেতে হবে।

আলোচনা অব্যাহত থাকবে এবং আলোচনার জন্য আরও সময় প্রয়োজন হলে ইসরায়েল আর যুদ্ধবিরতি ভঙ্গ করবে না এমন প্রতিশ্রুতি চায় হামাস।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এক সপ্তাহের মধ্যেই গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প

প্রকাশের সময় : ১২:০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫