ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার সময় হার্ট অ্যাটাকে নারীর মৃত্যু, হাইফায় আহত বেড়ে ২৩
- প্রকাশের সময় : ০৯:৫৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
- / 93
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মেগেন ডেভিড অ্যাডম (MDA) জানিয়েছে, হামলায় হাইফা শহরে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে।
ইরানি মিসাইল স্যালভোতে হাইফা ছাড়াও তেল আবিব ও বীরসেবায়ও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে এসব এলাকায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ দেশটির প্রতিরক্ষা বাহিনীকে (IDF) নির্দেশ দিয়েছেন, ইরানি শাসনব্যবস্থাকে ‘অস্থিতিশীল’ করতে জোরদার বিমান হামলা চালাতে। তাঁর এই ঘোষণা মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে।
এদিকে, ইরানের হামলার পর সাইপ্রাসে আটকে পড়া ইসরায়েলি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে সরকার। শনিবার প্রথম একটি প্রমোদতরীতে করে প্রায় ২,০০০ ইসরায়েলি নাগরিক দেশে ফিরেছেন।
এই পরিস্থিতিতে পুরো ইসরায়েলজুড়ে চরম নিরাপত্তা সতর্কতা জারি রয়েছে, আর ভবিষ্যতে আরও বড় সংঘাতের আশঙ্কায় আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল























