Dhaka ১০:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে সৌদি আরবকে চিঠি অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী কালীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে সৌদি আরবকে চিঠি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৪৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / 2

সৌদি আরবের মক্কায় একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ, মামলার বিবরণ এবং আদালতের রায়ের অনুলিপি চেয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার জেদ্দার পররাষ্ট্র দপ্তরে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও জেদ্দা কনস্যুলেটের কর্মকর্তারা।

কনস্যুলেটের এক কর্মকর্তা জানান, গণমাধ্যমে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশিত হওয়ার আগে তাঁদের বিচারপ্রক্রিয়া কিংবা দণ্ড কার্যকরের বিষয়ে বাংলাদেশ মিশনকে কোনো কূটনৈতিক পত্র বা আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।

সৌদি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজের অভিযোগে গত বুধবার (১৪ অক্টোবর) নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আক্তার নামে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে সৌদি কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। তবে এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের জবাব কিংবা মামলার বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে সৌদি আরবকে চিঠি

প্রকাশের সময় : ০৯:৪৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬